শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ,

হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৫)

জামীল আল-মাদানী প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩৫
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৫)

আখলাক ও মর্যাদা:

সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনদান:

হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন অনুপম চরিত্র মুবারক এবং চমৎকার গুণাবলীর অধিকারী। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক উনার উপর দৃঢ়ভাবে আমলকারী। তিনি ওই সকল সুন্নতগুলোও গ্রহণ করতেন যেগুলো থেকে সাধারণ তো দূরের কথা, সমসাময়িক বড় বড় আলিমরাও যোজন যোজন দূরে ছিলেন। তিনি ত্বায়ালেসা অর্থাৎ মাথা এবং কাঁধ আবৃত করার চাদর পরিধান করার সুন্নতকে জীবিত করেন। আর এ সম্পর্কে ‘আল আহাদিসুল হিসান ফী ফদ্বলিত তায়লাসান’ নামক পৃথক একটি কিতাব রচনা করেছেন। উনার মুরীদ ও মুহিব্বীনদেরকে এ সুন্নত মুবারকের উপর আমল করতে উৎসাহ দিয়েছেন। এভাবেই তিনি নিজে সুন্নত মুবারকের উপর আমল করে (বদ মাযহাবী) বাতিল মতবাদীদের থেকে পৃথকতার পথ অবলম্বন করতেন ও সম্পর্ক ছিন্ন করতেন। আর এ সম্পর্কে আলজামরু বিল হাজর নামক একটি কিতাব রচনা করেন। কিতাব রচনা করার এই কারণ লিখেছেন, ‘আমাদের যুগে মানুষ বদ মাযহাবীদের সাথে অধিক হারে মেলামেলা করছে’।

(ত্বায়ালেসা এটি ত্বায়লেসানুন এর বহুবচন সেটি তালেসানুন এর মু’রাব। তালেসান হলো সেই বিশেষ রুমাল বা চাদর, যার দ্বারা মস্তক এবং কাঁধ আবৃত করা হয়)


বাদশাহর প্রতি সৎ কাজের আদেশ:

হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার কৃতিত্বসমূহের মধ্যে এটিও একটি মহৎ গুণ যে, তিনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ব্যাপারে কাউকে ভয় করতেন না। রাজকীয় ভয়ভীতির প্রতি লক্ষ্য রাখতেন। এ সম্পর্কে উনার একটি ঘটনা প্রসিদ্ধি লাভ করেছে। জনৈক বাদশাহ উনাকে হত্যার ধমক দিয়েছে। এতদ্বসত্ত্বেও তিনি সৎকাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের দায়িত্ব থেকে পিছু হটেননি। সুলতান আশরাফ গৌরীকে স্বীয় একটি ফতওয়ায় ওয়াকফকৃত সম্পত্তি বিক্রয় থেকে বাঁধা দিয়েছেন।

সমসাময়িক যুগের বিভিন্ন অন্যায়মূলক সরকারী কর (ট্যাক্সকে) হারাম ফতওয়া দিয়েছেন এবং সুলতানকে অন্যায়মূলক কর (ট্যাক্স) আদায় করা থেকে বাঁধা প্রদান করেন। তিকরোর রাজ্য শাসকদের প্রতি একটি পত্র লিখে তার শাসিত রাজ্যের বিস্তারকৃত খারাপ কাজগুলো বন্ধ করতে বলেন। এভাবেই সৎকাজের আদেশ রক্ষার ধারাবাহিকতায় সুলতান কাইতবায়ীর কাছেও একটি চিঠি পাঠিয়েছেন। (ইমাম জালালুদ্দীন সুয়ূতী ওজুদিহি ফিল হাদিসিহি ওয়া উলুমিহি, ৮৮ পৃষ্ঠা)


দুঃখ কষ্টের উপর ধৈর্যধারণ:

হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার চরিত্র ও কৃতিত্বের মধ্যে এটিও একটি যে, তিনি দুঃখ দুর্দশা কষ্টের সময় অত্যাধিক ধৈর্য ধারণ করতেন। প্রথমে তিনি নিজে ইয়াতীম হয়ে গেলেন অতঃপর নিজ জীবনের সকল পরিবার পরিজনের ওফাতের দুশ্চিন্তা সহ্য করেছেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেন, আমার অধিকাংশ ভাই এবং সন্তান শহীদী মর্যাদা লাভ করেছেন। কেউ প্লেগ রোগে, কেউ প্রসূতি অবস্থায়, কেউ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর আমিও মহান আল্লাহ পাক উনার অপার অনুগ্রহে শহীদী মৃত্যুর প্রত্যাশী। (আত-তাহাদ্দুস বেনি’মাতিল্লাহ, ১০ পৃষ্ঠা)

মহান আল্লাহ পাক উনার অপার অনুগ্রহে সম্ভবত তিনি এ সৌভাগ্য পেয়ে গেছেন, কেননা উনার বিছাল শরীফের পূর্বে বাম হাত ফুলে তীব্র আকার ধারণ করেছিলো আর সাতদিন পর্যন্ত এ রোগের কষ্ট ভোগ করে তিনি বিছাল শরীফ প্রাপ্ত হন। পবিত্র হাদীছ শরীফে এসেছে, যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় মারা যায়, সে শহীদ। (সুনানে ইবনে মাযাহ ২/২৭৭)

শুধু এটা নয় বরং বিরুদ্ধবাদী ও হিংসুকদের পক্ষ থেকে হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনাকে অনেক কষ্ট দেয়া হয়েছে। হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি ধৈর্য সন্তোষের পথ পরিহার করেননি। তখনকার শাসক ও সেনাপতির পক্ষ থেকেও হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার উপর শক্তি প্রয়োগ করা হয়েছিলো। এতকিছুর পরেও তিনি বিরুদ্ধবাদীদেরকে ভালো-মন্দ কিছুই বলেননি।

হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার বিশেষ মুরীদ (শিষ্য) আল্লামা আবদুল কাদের শাযালী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের শায়েখ অনেক দুঃখ-কষ্ট ভোগ করেছেন। এতকিছু হওয়া সত্ত্বেও হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনাকে যন্ত্রণা প্রদানকারী ও হিংসুকদের জন্য বদদোয়া করতে এবং ভালো-মন্দ কিছুই বলতে শুনিনি। বরং কষ্ট পেয়েও বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল। (ইমাম জালালুদ্দীন সুষুতি ওজুদিহি ফিল হাদিসিহি ওয়া উলুমিহি, ৮৯-৯০ পৃষ্ঠা)


দুঃখ দুর্দশাকে নিয়ামতে গণ্য:

নির্বোধ ও হিংসুকদের পক্ষ থেকে দেয়া দুঃখ-কষ্ট কে তিনি নিজের উপর মহান আল্লাহ পাক উনার নিয়ামত গণ্য করতেন, এ সম্পর্কে তিনি বলেন, একটি দল আমার প্রতি শত্রুতা ও যন্ত্রণা দিতে প্রস্তুত হলে আমি এটিকে মহান আল্লাহ পাক উনার নিয়ামতের মধ্যে গণ্য করছি যাতে আমি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের অনুপম চরিত্রের কিছু অংশ পেয়ে যাই। (ইমাম জালালুদ্দীন সুয়ূতী ওজুদিহি ফিল হাদিসিহি ওয়া উলূমিহি, ৯০ পৃষ্ঠা) (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর সিপাহসালার হযরত সাইয়্যিদ আহমদ কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার ঈমান জাগানিয়া উপাখ্যান বীর সিপাহসালার হযরত সাইয়্যিদ আহমদ কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার ঈমান জাগানিয়া উপাখ্যান ৭ মিনিট আগে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) ৪ দিন আগে হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (২য় পর্ব) হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (২য় পর্ব) ৪ দিন আগে হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১ম পর্ব) হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১ম পর্ব) ১৭ নভেম্বর, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৩) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৩) ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১২) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১২) ২০ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১) ১৭ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১০) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১০) ১৩ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯) ১১ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮) ৮ আগস্ট, ২০২৬ বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৯ম পর্ব) বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৯ম পর্ব) ৫ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৭) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৭) ৪ আগস্ট, ২০২৬