ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রবিউল নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল এলাকায় অবস্থান নেয়।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
এছাড়াও অভিযানে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা…
দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস
নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র…
আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে …
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ
ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
৭ জেলায় নতুন পুলিশ সুপার
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।