লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার বিজয়নগরে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে এ ঘটনা ঘটে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হামদু মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্দের হাটির বাসিন্দা। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, জুমুয়াবার বিকালে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) এর মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে দুজনের মারামারি হয়। এ সময় নিরবের লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় তাদের এলোপাতাড়ি হামলায় হামদু মিয়া ঘটনাস্থলে মারা যান। তার আরেক ছেলে হাসান গুরুতর আহত হয়।
এ ছাড়াও লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয়পক্ষের প্রায় ১৫ জন লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল -চিফ প্রসিকিউটর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)