আম খেলে কি ওজন বাড়বে?
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাজারে এখন নানা জাতের সুমিষ্ট আম পাওয়া যাচ্ছে। প্রতিদিনের খাবার তালিকায় অনেকেই আমকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু যারা ওজন কমাতে চান, তারা সংশয়ে ভোগেন আম বেশি খেলে ওজন বেড়ে যাবে কি না।
আমে ক্যালরির পরিমাণ:
একটি সাধারণ আমে ক্যালরির পরিমাণ প্রায় ১৫০। শর্করা ৩৩.৮ গ্রাম, ক্যালসিয়াম ২৮ মিলিগ্রাম, লৌহ ২.৬ মিলিগ্রাম, ভিটামিন এ ৫০০০ মাইক্রোগ্রামের ওপর। আঁশ আছে প্রচুর, ৭ গ্রামের বেশি। পটাশিয়াম ১৯৬ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৩০২ মিলিগ্রাম, লাইকোপেন ২২.৩ মিলিগ্রাম।
আম খেলে কি ওজন বাড়বে?
আমে ক্যালরির পরিমাণ ভালোই। আম খেলে দ্রুত পেট ভরে ঠিকই, কিন্তু এটি দ্রুত হজম ও শোষণও হয়ে যায়। তাই যারা ওজন কমাতে চান, তাদের আম সীমিত পরিমাণে খেতে হবে। যারা ক্যালরি মেপে খান, তারা দৈনিক খাদ্যতালিকা থেকে আমের ক্যালরি পরিমাণ খাবার বাদ দিয়ে খেতে পারেন। এতে ওজন বাড়ার আশঙ্কা থাকবে না।
আবার আম খেলে ওজন বাড়বে যদি কেউ প্রক্রিয়া করে খাওয়া হয়, যেমন আমের শরবত, স্মুদি, আমের আইসক্রিম বা চাটনি বানিয়ে খেলে এতে বাড়তি চিনি যোগ হয় যা ওজন বাড়াতে সাহায্য করে।
পাশাপাশি আমে প্রচুর পরিমাণে ট্রিপটোফেন রয়েছে যা ঘুমের পরিমাণ বাড়িয়ে দেয়। দিনের বেলার ঘুম এমনিতেই আমাদের মেটাবলিক রেট কমিয়ে দেয় যা ওজন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
আম কতটুকু খাবেন?
যারা ওজন কমাতে চান বা ডায়েট করেন, তারা দৈনিক খাদ্যতালিকা থেকে আমের ক্যালরি পরিমাণ খাবার বাদ দিতে পারেন। একজন ডায়াবেটিস রোগী প্রতিদিন পাকা মিষ্টি আম ৩০ থেকে ৪০ গ্রাম খেতে পারেন। মানে একটি ছোট আম বা মাঝারি আমের অর্ধেক খাওয়া যাবে। এক্ষেত্রে খাদ্য তালিকা থেকে অন্যান্য শর্করাকে বাদ রাখতে হবে। বিশেষ করে ভাত বা রুটি।
কারা আম কম খাবেন?
আমে যথেষ্ট শর্করা আছে। ডায়াবেটিস রোগীদের শর্করা পরিমাপ করে খেতে হবে। বেশি আম খেলে তাই রক্তে শর্করা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীরা আম কম খাবেন।
কিডনি রোগীদের রক্তে পটাশিয়াম বাড়তি থাকে। তাই অতিরিক্ত পটাশিয়ামযুক্ত ফল খাবেন না। যদি রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তবে আম না খাওয়াই ভালো। কিডনি রোগীরা ফল খাওয়ার বেলায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদরোগীদের জন্য উপকারি। তাই ডায়াবেটিস বা কিডনি রোগ না থাকলে হৃৎপি- সুস্থ রাখতে আম খেতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












