মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বান্দরবানের আলীকদমে বিলুপ্তির দ্বারপ্রান্তে একটি ভাষা। রেংমিটচা ভাষায় এখন সাবলীলভাবে কথা বলতে পারে মাত্র দুজন। ভাষাটি বোঝে বা টুকটাক বলতে পারে আরও সাতজন। ভাষাবিদদের আশঙ্কা, কয়েক বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে এই ভাষা।
একসময় বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর ছয়জন মানুষ রেংমিটচা ভাষায় অনর্গল কথা বলতে পারতো। সময়ের সঙ্গে তাদের অনেকেই মারা গেছে।
বান্দরবানের কয়েকজন ভাষাবিদ বলছে, রেংমিটচা ভাষা এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। গবেষকরা বলছে, বর্তমানে যারা রেংমিটচা ভাষা জানে, তারা সবাই ম্রো সম্প্রদায়ের। কিন্তু পরিবারের অন্য সদস্যরা ভাষাটি না বোঝায় তাদেরও দৈনন্দিন জীবনে ম্রো ভাষাতেই কথা বলতে হচ্ছে।
পরিবারের ভেতরে ভাষাটির ব্যবহার না থাকায় তা আর ছড়িয়ে পড়ছে না। ফলে হারিয়ে যাচ্ছে রেংমিটচা।
আলীকদম উপজেলার দুর্গম ক্রাংসিপাড়া ও মেনসিংপাড়ায় রেংমিটচা ভাষাভাষী এবং স্থানীয় ম্রো সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটিশ শাসনের শেষ দিকে এবং পাকিস্তান আমলের শুরুর দিকে রেংমিটচা অধ্যুষিত এলাকায় গুটিবসন্ত ও কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। কয়েক বছর পর মহামারিতে কয়েকটি রেংমিটচা পাড়া নিশ্চিহ্ন হয়ে যায়। বহু মানুষের মৃত্যু হয়।
এরপর বেঁচে থাকা মানুষজন আশ্রয় নেয় ম্রো ভাষাভাষী পাড়াগুলোতে। ধীরে ধীরে রেংমিটচা ভাষাভাষীরা ম্রো ভাষাভাষীদের সঙ্গে মিশে যায় এবং একসময় ম্রো জাতিগোষ্ঠীর অংশ হয়ে ওঠে।
আলীকদমের সাংবাদিক জিয়া উদ্দিন জুয়েল বলেন, ক্রাংসিপাড়াসহ কয়েকটি ছোট পাহাড়ি পাড়া গড়ে উঠেছিলো। কিন্তু আশির দশকে পার্বত্য অঞ্চলের অশান্ত পরিস্থিতিতে সেসব ছোট পাড়াও উচ্ছেদ হয়ে যায়।
তিনি বলেন, পরে রেংমিটচা ভাষাভাষীরা আবার একত্র হওয়ার চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। বাধ্য হয়ে তারা বড় ম্রো পাড়াগুলোতেই বসবাস শুরু করে। ম্রোদের সঙ্গে মিশে যাওয়ার ফলে ধীরে ধীরে রেংমিটচা ভাষার চর্চা হারিয়ে যায়। ভেঙে যায় ভাষাভিত্তিক পারিবারিক পরিবেশও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












