দুই উপজেলায় আনারসের ৮০০ কোটি টাকার বাজার
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
মধুপুরের আনারস পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। পাশের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাতেও প্রচুর আনারসের আবাদ হচ্ছে। দুই উপজেলা মিলে বছরে আনারস কেনাবেচা হয় প্রায় ৮০০ কোটি টাকার। এর মধ্যে মধুপুরেই ৭০০ কোটি টাকার বাজার রয়েছে এ ফলের। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলেও প্রচুর আনারসের চাষ হয়। এই দুই অঞ্চলে মোট কেনাবেচা হয় প্রায় ৫৫০ কোটি টাকার।
মধুপুরের বিশাল জায়গাজুড়ে আনারস আবাদ হওয়ায় একে ‘আনারসের রাজ্য’ বলা হয়ে থাকে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে মধুপুরের ৮টি ইউনিয়নে ছয় হাজার ৬৯০ হেক্টর বা প্রায় ১৭ হাজার একর জমিতে আনারসের চাষাবাদ হচ্ছে। ফুলবাড়িয়া উপজেলায় আবাদ হয়েছে ৭৫০ হেক্টর জমিতে। এক একর জমিতে খরচ হয় প্রায় পৌনে দুই লাখ টাকা। বাজার ভালো থাকলে আয় হয় তিন লাখ টাকার বেশি। মধুপুরে মোট আনারস চাষি ৯ হাজার ৮৪৫ জন; ফুলবাড়িয়ায় তিন হাজার।
চলতি মৌসুমে মধুপুরে আনারস উৎপাদন হয়েছে দুই লাখ ৮৫ হাজার ২০০ টন, যার বাজারমূল্য ৭৫৯ কোটি ২১ লাখ ৭২ হাজার ৩৭৫ টাকা। প্রতি মৌসুমে ক্যালেন্ডার এক কোটি ৫৪ লাখ, আর জলডুগি দুই কোটি ৪০ লাখ উৎপাদন হয়। এতে ফুলবাড়িয়ায় প্রায় ১০০ কোটি টাকার আনারস বিক্রি হওয়ার তথ্য দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ।
মধুপুরের আনারস সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে রপ্তানি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মধুপুরের আনারসের চাহিদা বাড়ায় সরকার ও বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। ঢাকার সাউথ ব্রিজ এগ্রো ইতোমধ্যে আমিরাতে হিমায়িত আনারস রপ্তানি শুরু করেছে। বেরীবাইদ ইউনিয়নের মাগন্তি নগরের আনারস চাষি হাফিজুর রহমান ও মহিষমারা গ্রামের নুরুল হকের বিদেশে আনারস রপ্তানি করেছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, ২০২৩ সালে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে তিন হাজার ৭৫০ হেক্টর জমিতে উৎপাদন হয় ৯৭ হাজার টন আনারস। এ বছর তিন হাজার ৮৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ৫০ টাকা ধরলে পার্বত্য অঞ্চলে আনারসের বাজার হবে ৪৫০ কোটি টাকার।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের উঁচু জমি ও টিলা এলাকায় জায়ান্ট কিউ চাষ বেশি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে দুই হাজার ১১০ হেক্টর জমিতে আনারসের চাষ হচ্ছে। উৎপাদন হয় প্রায় ২০ হাজার ৬০০ টন, যার বাজারমূল্য শতকোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে,
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশ নিয়ে গবেষণা কেবলই কাগজ-কলমে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম ওয়াসার ৫ হাজার কোটি টাকার মেগা সোয়ারেজ প্রজেক্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)