দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
জীবনে কোন না কোন সময় কোমরব্যথায় ভোগেননি, এমন মানুষের সংখ্যা কম। কোমরব্যথার একটি অন্যতম প্রধান কারণ কর্মস্থলে সঠিকভাবে বসে কাজ না করা। আরেকটি কারণ বসার ধরণগত ত্রুটি। দীর্ঘ সময় টানা বসে কাজ করলে আমাদের মেরুদ-ের সামনের দিকের পেশি সংকুচিত এবং পেছনের দিকের পেশি প্রসারিত হয়। এ কারণে দেহে পেশির ভারসাম্যহীনতা (মাসকুলার ইমব্যালেন্স) তৈরি হয়। তখন মেরুদ-ের মাঝখানে থাকা ডিস্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এই চাপ থেকে ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয়।
যাঁরা দীর্ঘসময় বসে সামনে ঝুঁকে কাজ করেন তাদের পেটের পেশি ও পায়ের সম্মুখভাগের পেশি সংকুচিত থাকে। এভাবে সংকুচিত থাকতে থাকতে এসব জায়গার পেশি একসময় শক্ত হয়ে যায়। অন্যদিকে, পিঠ ও কোমরের পেছনের পেশি দুর্বল হয়ে যায়। এই ভারসাম্যহীনতার জন্য কোমরের ডিস্কের স্থানচ্যুতি ঘটে, যাকে বলা হয় প্রলাপস লামবার ইন্টারভার্টিব্রাল ডিস্ক।
আবার ফোমের চেয়ারে বসে কাজের জন্য ঊরুর ও সম্মুখ পায়ের পেশি ছোট এবং পশ্চাদংশের পেশিতে একটি টট পয়েন্ট তৈরি হয়, যার ফলে অঙ্গভঙ্গিজনিত (পশ্চারাল) কোমরব্যথার সৃষ্টি হয়। এসব ব্যথার জন্য প্রচলিত ব্যথার ওষুধ খেয়ে কোনো উপকারই আসে না। এ জন্য দরকার সঠিক দেহবিন্যাস জেনে সে মোতাবেক কর্মস্থলে কাজ করা এবং প্রয়োজনে দেহভঙ্গি পরিবর্তন করা।
বসে বসে কাজ করার কারণে যে শুধু ডিস্কের সমস্যা হয়, তা নয়; এতে কোমরের মেরুদ-ের দুই পাশে থাকা স্যাক্রো-ইলিয়াক জয়েন্টেও প্রদাহ হতে পারে। এ সমস্যাকে বলা হয় স্যাক্রালাইটিস। আবার কোমর বা লাম্বারের কশেরুকার সঙ্গে নিচে থাকা স্যাক্রাম অংশের কশেরুকা জোড়া লেগে যায়। এটিকে বলা হয় স্যাক্রালাইজেশন।
করণীয় কী:
কোমরব্যথা এড়ানোর জন্য অবশ্যই সবাইকে সঠিক ভঙ্গিতে বসতে হবে। সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যাবে না বা ভারী জিনিস তোলা পরিহার করতে হবে। আবার দীর্ঘক্ষণ এক অবস্থায় কোনো কাজ করা যাবে না। এক ঘণ্টা পরপর বসার ধরন পরিবর্তন করা প্রয়োজন।
সুযোগ থাকলে হালকা স্ট্রেচিং করা যেতে পারে। কিছু খুব সাধারণ অথচ বিশেষ ব্যায়াম আছে যা বসেই করা যায়, সেগুলো জানতে হবে। যারা ইতোমধ্যেই ব্যথায় আক্রান্ত তারা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। কর্মস্থলের পরিবেশে কর্মোপযোগী পরিবর্তন আনতে পারলে কোমরব্যথা থেকে পরিত্রাণ সম্ভব।
সেই সাথে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে কর্মস্থলে সঠিক বসার ভঙ্গি নির্ধারণ এবং সঠিক ব্যায়ামের ব্যবস্থাপত্র নিতে পারেন। এভাবে পেশির ভারসাম্যহীনতা দূর করার মাধ্যমে রোগীকে ব্যথামুক্ত করে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












