প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
নেফ্রোটিক সিনড্রোম আসলে কোন রোগ নয়, এটি কিডনীর সমস্যা লক্ষণ। কিডনীর মধ্যে গ্লোমেরুলাস নামক অতিক্ষুদ্র রক্তনালির গুচ্ছ থাকে, এর কাজ হলো রক্তকে পরিশোধন করা। সুস্থ অবস্থায় কিডনীর ছাঁকনিগুলো শরীরের প্রয়োজনীয় প্রোটিনকে ধরে রাখে। ছাঁকনিগুলো ক্ষতিগ্রস্থ হলে প্রোটিন ধরে রাখা সম্ভব হয় না, ফলশ্রুতিতে এসব প্রোটিন প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। একারণে রক্তে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। ফলে শরীরের নানা সমস্যা দেখা দেয়।
কারণ:
নেফ্রোটিক সিনড্রোম বা প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন বের হওয়ায় অনেক কারণ থাকতে পারে। সেগুলো হলো-
* শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভুলবশত নিজের সুস্থ কোষকে আক্রমণ করে। যেমন: সিস্টেমিক লুপাস বা অনাক্রমতা রোগ।
* হেপাটাইটিস-বি ও সি, এইচআইভি রোগের কারণে রোগটি হতে পারে।
* ম্যালেরিয়ায় আক্রান্ত হলেও রোগটি দেখা দিতে পারে।
* দীর্ঘদিনের ডায়াবেটিস কিডনীর ছাঁকনগুলোকে ক্ষতিগ্রস্থ করে।
* শিশুদের ক্ষেত্রে মিনিমাল চেঞ্জ ডিজিজ রোগের কারণে এ রোগটি হতে পারে।
* ব্যথানাশক, প্রদাহনাশক ঔষধের অতিরিক্ত ব্যবহারের ফলে এটি হতে পারে।
লক্ষণ:
* শরীরে পানি আসা বা ফোলাভাব, বিশেষ করে চোখের চারপাশ, পায়ের পাতা, এবং গোড়ালী ফোলা।
* অতিরিক্ত প্রোটিন বের হওয়ার কারণে প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয়।
* রক্তে প্রোটিন বের হওয়ার কারণে শরীর দ্রুত দূর্বল হতে পারে।
* খাবারের প্রতি অরুচিভাব।
* শরীরে অতিরিক্ত পানি জমার ফলে ওজন বেড়ে যাওয়া।
* সবসময় দূর্বলতা, ক্লান্তি ও অবসাদ থাকে।
জটিলতা:
রোগটি দেখা দিলে যথাসম্ভব দ্রুত চিকিৎসা করতে হবে। তা না হলে শরীরে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। উপযুক্ত সময়ে চিকিৎসা না করালে কিডনী স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়। কিডনী অকেজো হলে ডায়ালাইসিস বা কিডনী প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
* কিডনী নষ্ট হওয়ার সাথে সাথে রক্তচাপ বৃদ্ধি পায়।
* রক্তে প্রোটিন বের হলে লিভার তা পূরণ করার চেষ্টা করে। ফলে একই সাথে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়।
* শরীর থেকে প্রোটিন বের হলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায়।
* প্রোটিনের অভাবে রোগী অপুষ্টিতে ভোগে।
* প্রোটিনের অভাবজনিত কারণে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












