হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
কর্মহীনতা ও বেকারত্ব থেকে হকারদের সৃষ্টি। এই বেকাররা আত্ম-কর্মসংস্থানের উপায় হিসেবে স্বেচ্ছায় এই পেশা গ্রহণ করে। ফলে সরকারের ওপর বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চাপ হ্রাস পায়, অন্যদিকে দেশের নিম্ন আয়ের মানুষরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর সুযোগ পায়।
বর্তমান সরকার প্রতিনিয়ত সারাদেশে উচ্ছেদ অভিযাদের নাম দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে যাচ্ছে। সাধারণভাবে সরকার মানুষকে তাদের মৌলিক অধিকার পালনে সহযোগিতা করে থাকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র !
হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের এ পেশা থেকে উচ্ছেদের কোনও উপায় নেই। তাই হকারদের যথাযথ পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করতে হবে এবং তাদের স্বার্থবিরোধী সকল আইন বাতিল করে স্বার্থ রক্ষায় জাতীয় নীতি ও আইন বাতিল করতে হবে।
সরকার নিম্নোক্ত কিছু জরুরী পদক্ষেপ গ্রহণ করতে পারে যেমন-
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে;
পূনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না;
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য সরকারকে হকারদের নিবন্ধন করতে হবে;
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পেশাকে 'অর্থনৈতিক কাজ' হিসেবে স্বীকৃতি দিতে হবে;
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নিশ্চিত করতে হবে;
হকার ও ফুটপাত ব্যবসায়ীদেরকে সার্বজনীন পেনশন সুবিধার আওতায় আনতে হবে।
দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। তাই সরকারের উচিত অতি দ্রুত উপরোক্ত বিষয় গুলো বাস্তবায়ন করা।
-মুহম্মদ রাসেল (কক্সবাজার)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












