দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সাধারণত বয়স এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা উচ্চ কোলেস্টেরলের মতো শারীরিক জটিলতাগুলো এর জন্য দায়ী হলেও দৈনন্দিন কিছু জীবনযাত্রার অভ্যাসও স্ট্রোকের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।
এ বিষয়ে নিউরোলজিস্টরা এমন ৬টি বদভ্যাসের কথা জানিয়েছে, যা স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে তোলে।
১. শারীরিক নিষ্ক্রিয়তা:
দীর্ঘক্ষণ ধরে অলস বসে থাকা এবং নিয়মিত ব্যায়াম না করা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। একটানা বসে থাকা ও কায়িক শ্রম না করার ফলে স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়- যার প্রতিটিই স্ট্রোকের ঝুঁকি বাড়াতে সক্রিয় ভূমিকা রাখে। তাই স্ট্রোকের ঝুঁকি এড়াতে বয়স ও ফিটনেস অনুযায়ী দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতারের মতো নিয়মিত শারীরিক কার্যকলাপে অভ্যস্ত হওয়া উচিত।
২. ধূমপান:
ধূমপান স্ট্রোকের আরেকটি বড় জীবনযাত্রাগত ঝুঁকি। তামাকের রাসায়নিক উপাদানগুলো রক্তনালীর মারাত্মক ক্ষতি করে, রক্তনালীতে প্লাক বা চর্বি জমতে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়িয়ে দেয়। এমনকি পরোক্ষ ধূমপানের সংস্পর্শেও আসা হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ধূমপান ছেড়ে দেওয়া হৃৎপি- ও রক্তনালীর সামগ্রিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।
৩. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:
নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস ধীরে ধীরে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ, ভাজাপোড়া, মিষ্টি পানীয় এবং স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবারকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হিসেবে উল্লেখ করেছে নিউরোলজিস্টরা।
এ ধরনের খাবার উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং অস্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এর পরিবর্তে শাকসবজি, ফলমূল, গোটা শস্য, ডাল, বাদাম এবং কম প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরামর্শ রয়েছে চিকিৎসকদের।
৪. অ্যালকোহল সেবন:
অ্যালকোহল সেবন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া এটি কিছু মানুষের ক্ষেত্রে ‘এট্রিয়াল ফিব্রিলেশন’-এর মতো অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়ায়, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ইস্কেমিক স্ট্রোকের কারণ হতে পারে। তাই অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকা সকলেরই উচিত।
৫. দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও ঘুমের ঘাটতি:
দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম এবং ঘুমের নানা সমস্যা পরোক্ষভাবে রক্তচাপ, বিপাক প্রক্রিয়া ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
তাই নিয়মিত পর্যাপ্ত সময় ঘুমানো এবং দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যাগুলোর সঠিক চিকিৎসা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬. সতর্কবার্তাগুলো অবহেলা করা:
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যাগুলোর প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা করা এবং চিকিৎসা নিতে দেরি করা অত্যন্ত বিপজ্জনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












