তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
‘দুরুপিনার ফরমেশন’ নামে পরিচিত নৌকার আকৃতির একটি মাটির ঢিবি বা ভূতাত্ত্বিক গঠনকে ঘিরে বহু দশক ধরে চলা আলোচনার মধ্যেই এবার মাটির নিচে অনুসন্ধান, রাডার স্ক্যান, নমুনা সংগ্রহ ও কোর ড্রিলিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করছেন গবেষকরা।
এ অনুসন্ধানকে ঘিরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি তথ্যচিত্র নির্মাণকারী দলও সেখানে কাজ করছে।
তুরস্কের ফিল্ম কমিশনের প্রেসিডেন্ট সাইত ইয়ারদিমজি বলেছেন, আন্তর্জাতিক তথ্যচিত্র নির্মাণের জন্য দোগুবায়াজিতকে বেছে নেওয়ায় অঞ্চলটির পরিচিতি বাড়তে পারে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু ও সরকার নিয়ন্ত্রিত ডেইলি সাবাহ’র প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দুরুপিনার ফরমেশনটির অবস্থান তেলচেকের গ্রামের কাছে, দোগুবায়াজিত জেলায় ও আরারাত পর্বতের কাছাকাছি।
১৯৫৯ সালে তুরস্কের সেনাবাহিনীর ক্যাপ্টেন ও মানচিত্রবিদ ইলহান দুরুপিনার আকাশ থেকে তোলা ছবি বিশ্লেষণের সময় এই অস্বাভাবিক গঠনটি শনাক্ত করেন।
এরপর থেকেই জায়গাটি নূহ (আলাইহিস সালাম) উনার নৌকার সম্ভাব্য অবস্থান হিসেবে আলোচনায় আসে। তবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গবেষণা হলেও এটি আসলেই সেই নৌকার কোনো অংশ কীনা, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো সন্দিহান।
এর আগে স্থানীয় পর্যায়ে জরিপ, খনন ও অন্যান্য অনুসন্ধান চালানো হলেও প্রতœতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি।
বর্তমান গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন তুরস্কের সিভাস জুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জানকার আতিলা।
আতিলার ভাষ্য, রাডার জরিপে ভূগর্ভে কয়েকটি ফাঁপা বা শূন্যস্থান শনাক্ত হয়েছে। এগুলোর কিছু দেখতে সম্ভাব্য করিডর বা কক্ষের মতো। এসব জায়গাকে কেন্দ্র করেই এখন ড্রিলিং ও মাটির নমুনা সংগ্রহ চলছে। আনাদোলু ও সাবাহ’র প্রতিবেদনে এই অনুসন্ধান পদ্ধতির কথা বলা হয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, গবেষণার নতুন অনুসন্ধানের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হলো মাটির রাসায়নিক বিশ্লেষণ। মাটির ঢিবির ভেতরের ও বাইরের মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ এবং রাসায়নিক বৈশিষ্ট্যে পার্থক্য পাওয়া গেছে।
তুর্কি গবেষকদের দাবি, ভেতরের মাটিতে বাইরের তুলনায় প্রায় তিন গুণ বেশি জৈব পদার্থ পাওয়া গেছে। পাশাপাশি মাটির ঢিবির ভেতরে পটাশিয়ামের পরিমাণ ৩৮ শতাংশ বেশি এবং পিএইচ মাত্রায় প্রায় আট গুণ পার্থক্য পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












