নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
নাটোরে অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ‘মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড বেকারীজ’-এর কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে অসাধু উপায়ে খাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক আরিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা এবং তাদের চানাচুর কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিরাপদ খাদ্য আদালতের বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে মেয়াদবিহীন পাউরুটি ও চানাচুর উৎপাদন-সংরক্ষণ, পোড়া তেল ও পচা উপকরণ ব্যবহার এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ ছিল। অভিযানে এসব অনিয়ম হাতেনাতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক চানাচুর কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করার নির্দেশ দেন। একই সঙ্গে কারখানার মালিক আরিফকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান চলাকালে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, মৌচাক বেকারি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান ও মেয়াদবিহীন খাবার তৈরি করলেও গ্রাহকদের কাছ থেকে পণ্যের সর্বোচ্চ মূল্য আদায় করে আসছিল। তারা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানান।
প্রসঙ্গত, এর আগেও একই ধরনের গুরুতর অপরাধের কারণে মৌচাকের এই কারখানাটিকে জরিমানা এবং স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্ধার অভিযানে পুলিশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)