মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পূর্ণবয়স্ক অবস্থায় শিকারি স্বভাবের এই মাছের দৈর্ঘ্য প্রায় ২০ ইঞ্চি (৫০ সেন্টিমিটার)। তবে কিছু কিছু লিংকড মাছের দৈর্ঘ্য ৫ ফুট (১.৫ মিটার) পর্যন্তও দেখা গেছে।
মাছটির মুখের গঠন ও কার্যকারিতা বুঝতে হলে মানুষের মুখ সম্পর্কে প্রচলিত ধারণা অনেকটাই ভুলে যেতে হবে। মানুষের মতো কর্তনদাঁত, পেষণদাঁত কিংবা শ্বদন্তের পরিবর্তে লিংকড মাছের চোয়ালে রয়েছে শত শত ধারালো ও অণুবীক্ষণিক আকারের দাঁত। মুখের ওপরের শক্ত তালুও শত শত ক্ষুদ্র দাঁতে ঢাকা, যেগুলো দেখতে অনেকটা ছোট ছোট ঝুলন্ত স্ট্যালাকটাইটের মতো। এ ছাড়া, এক জোড়া চোয়ালের পেছনে রয়েছে আরেক জোড়া অতিরিক্ত চোয়াল। এগুলোকে বলা হয় ‘ফ্যারিঞ্জিয়াল জ’। মানুষের পেষণদাঁত যেভাবে খাবার চিবিয়ে ভাঙতে সাহায্য করে, মাছটি অনেকটা একইভাবে খাবার চিবোতে এই চোয়াল ব্যবহার করে।
স্তন্যপায়ী প্রাণীদের মুখের সঙ্গে তুলনা করলে এই ব্যবস্থা অদ্ভুত মনে হতে পারে। তবে জীববিজ্ঞানীদের মতে, অস্থিময় মাছের ক্ষেত্রে লিংকড মাছের মুখের গঠন খুব একটা ব্যতিক্রম নয়। আর সে কারণেই প্রজাতিটি গবেষণার জন্য বেশ উপযোগী। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো প্রাণীর দাঁত থেকে তার খাদ্যাভ্যাস ও কী ধরনের খাবার সে খায়, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
দাঁত সহজে জীবাশ্মে পরিণত হয় বলেও গবেষণায় এগুলোর গুরুত্ব অনেক। লাইভ সায়েন্সকে জীববিজ্ঞানীরা বলে, “অনেক প্রজাতির ক্ষেত্রে জীবাশ্মের নথিতে দাঁতই সবচেয়ে বেশি পাওয়া যায়। আবার কোনো কোনো প্রজাতির অস্তিত্বের একমাত্র প্রমাণও হতে পারে তাদের দাঁত।”
মাছের ফেলে যাওয়া দাঁত প্রায়ই পাওয়া যায় বলে দাবি বিজ্ঞানীদের। এ মাছের দাঁত প্রচুর পরিমাণে ঝরে পড়ে।
গবেষণায় দেখা গেছে, লিংকড মাছ প্রতিদিন গড়ে প্রায় ২০টি দাঁত হারায়। মাছটির মুখের বিভিন্ন অংশের দাঁত ঝরে পড়ার হারও এক নয়। উদাহরণ হিসেবে, ফ্যারিঞ্জিয়াল চোয়ালের দাঁত মুখের অন্যান্য অংশের দাঁতের তুলনায় অনেক দ্রুত ঝরে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












