চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
একসময় বর্ষা কিংবা শরৎকাল জুড়ে স্থানীয় জেলেরা শুকনো পাটখড়ি বা চিকন বাঁশের কঞ্চিতে সুতা আর বড়শি বেঁধে পানাশয়ে গেঁথে রাখা হতো সারি সারি। বাড়তি খরচ লাগতো না, প্রয়োজনও পড়তো না জটিল কোনো সরঞ্জামের। সহজ-সরল এই পদ্ধতিতে শোল, বোয়াল, টাকি কিংবা আইড়সহ নানা ধরনের দেশি মাছ ধরা যেতো। কৃষক-জেলে সবার দিন কাটতো মাছ শিকারের উত্তেজনায়।
কিন্তু সময়ের ব্যবধানে খাল-বিল শুকিয়ে গেছে, নদী সঙ্কুচিত হয়েছে, দেশি মাছও কমে গেছে। নল বড়শি আর মানুষের মনে রোমান্টিক স্মৃতি হয়ে বেঁচে আছে।
চলনবিলের তাড়াশের কাটা নদীর ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মাজিবর রহমান প্রতিদিন সন্ধ্যায় কয়েক ডজন নল বড়শি বসান। ভোরে গিয়ে তুলেন। তার কথায়, ‘আগে এই বড়শিতে ভালো মাছ উঠত। এখন কোনদিন একটা মাছ পাই, আবার কোনদিন একটা মাছও না। নল বড়শি আর নেট জাল দিয়ে কোনো রকমে সংসার চলে।’
নাটোরের সিংড়া উপজেলার নদ-নদী কিংবা পানাশয়ের চিত্রও বলছে একই কথা। সিরাজগঞ্জ নাটোর ও পাবনার চলনবিলে বিভিন্ন নদ নদী বড়াল আত্রাই ভদ্রাবতী, কাটাখাল নদীসহ যমুনা ও করতোয়া অঞ্চলে ছড়িয়ে থাকা ছোট-বড় বিল-খালে একসময় নল বড়শির ব্যাপক ব্যবহার ছিলো। এখনো কিছু এলাকায় দেখা যায়, তবে মাছের সংকটে তার ব্যবহারও সীমিত।
গ্রামবাংলার ঐতিহ্য, মাটির গন্ধ আর নদীর ইতিহাস বহন করে চলা নল বড়শি যেন এখন স্মৃতির মলাটে বন্দী। নতুন প্রজন্মের অনেকে নামও শোনেনি, দেখতেও পায়নি। সময়ের ব্যবধানে গ্রামীণ সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে যেতে বসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












