সময়ের আগেই ধান, নতুন জাতে বদলাচ্ছে চাষির দিন
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
স্বল্পমেয়াদি জাতের ধান উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকায় এনেছে বড় পরিবর্তন। এর ফলে কৃষক প্রতিবছর অতিরিক্ত একটি ফসল ফলাতে পারছেন এবং উৎপাদন ও আয় দুটিই বাড়াতে পারছেন এমন এক অঞ্চলে, যেখানে আগে নির্দিষ্ট সময় পরপর খাদ্যসংকট দেখা দিত।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের উদ্ভাবিত এসব জাতের ধান চাষ মৌসুমি ‘মঙ্গা’ দূর করতে সহায়ক হয়েছে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলা এই খাদ্যসংকট দীর্ঘদিন ধরে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগকে ভুগিয়েছে।
এই সাফল্য দেখিয়েছে, কৃষিতে উদ্ভাবন কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে এবং মানুষের জীবন-জীবিকার উন্নতি ঘটাতে পারে।
‘আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি’ প্রতিপাদ্যে আজ জুমুয়াবার পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। এ অর্জন দিবসটির মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উত্তরাঞ্চলের অনেক কৃষক জানান, বর্ষা মৌসুমে তারা স্বল্পমেয়াদি আগাম আমন ধানের চাষ করেন। এই কারণে এখন তারা বছরে তিনটি ফসল ঘরে তুলতে পারছেন। আর্থিকভাবেও তারা আগের চেয়ে বেশি আয় করতে পারছেন।
কৃষি কর্মকর্তা ও বিজ্ঞানীরা জানান, প্রচলিত জাতের ধান পাকতে ১৩৬ থেকে ১৫৫ দিন লাগে। এসব জাতের হেক্টরপ্রতি ফলন ৪.৪ থেকে ৫.৫ টন, যেখানে স্বল্পমেয়াদি জাতের ফলন ৫.৫ থেকে ৬.৬ টন। আর ধান পাকতে সময় লাগে ১০০ থেকে ১২০ দিন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক সৈয়দা সিফাত জাহান বলেন, ‘যে কৃষকেরা আগে বছরে দুটি ফসল ঘরে তুলতেন, তারা এখন তিনটি ফসল পাচ্ছেন।’
তিনি আরও বলেন, আগাম আমন ধান কাটার পর অনেক কৃষক রবিশস্য বা শীতকালীন ফসল চাষ করছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর তথ্য বলছে, দেশের বার্ষিক ধান উৎপাদনের ৪০ শতাংশ আসে আমন থেকে।
কুড়িগ্রামের দাসিয়ারছড়া গ্রামের আহাদ আলীকে আগাম ধান কাটার পর আর পরের ফসলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় না। তিনি জানান, এ বছর নয় বিঘা জমির মধ্যে তিন বিঘায় আগাম জাতের ধান এবং বাকি জমিতে দীর্ঘমেয়াদি জাতের ধান চাষ করেছেন।
চলতি মাসের শুরুর দিকে ওই তিন বিঘা জমির ধান কাটার পরপরই সেখানে শীতকালীন সবজি ফুলকপি ও টমেটো এবং মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করেন তিনি।
৫০ বছর বয়সী এই কৃষক বলেন, ‘এখন তো প্রায় এক মাস আগেই আমন ধান কাটতে পারি। এরপর শীতকালীন সবজি চাষ করি। একই জমিতে এখন অতিরিক্ত একটি ফসল ফলানোর সুযোগ পাচ্ছি, আয়ও বাড়ছে।’
আগাম আমনের পরীক্ষামূলক চাষ:
মঙ্গা দূর করার লক্ষ্যে ২০০৫ সালে ব্রি এবং বেসরকারি সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস স্বল্পমেয়াদি আমন ধানের একটি জাতের মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ শুরু করে।
ব্রির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অ্যাগ্রোনমি বিভাগের প্রধান আব্দুল মজিদ এ উদ্যোগের নেতৃত্ব দেন। তিনি কৃষকের জমিতে ব্রি ধান-৩৩-এর পরীক্ষামূলক চাষ শুরু করেন।
পরের বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রি ও কয়েকটি বেসরকারি সংস্থা যৌথভাবে উত্তরাঞ্চলে এ ধানের চাষ সম্প্রসারণে কাজ করে। ২০১০ সালের মধ্যে পুরো অঞ্চলে ব্যাপকভাবে এ ধানের চাষ শুরু হয়।
সেই অভিজ্ঞতা তুলে ধরে আব্দ্লু মজিদ বলেন, ‘২০০২ সালে রংপুরে থাকার সময় দেখেছি, কৃষক ব্রি-১১-এর মতো দীর্ঘমেয়াদি জাতের ধান চাষ করতেন। সেগুলো অগ্রহায়ণ মাসে (নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি) কাটা হতো। আর কার্তিক মাসে কৃষিশ্রমিকদের কোনো কাজ থাকত না।’
তিনি বলেন, ‘তারা আগাম শ্রম বিক্রি করতেন, মহাজনদের কাছ থেকে ধান ধার নিতেন এবং প্রতি মণ ধানের বিপরীতে দেড় মণ ধান ফেরত দিতে হতো। অনেক ক্ষেত্রে দেখতাম, তাদের গবাদিপশুও বিক্রি করে দিতে হতো।’
তার ভাষ্য, ব্রি ধান-৩৩ চাষের ফলে পরিস্থিতি বদলেছে। এই ধান এক মাস আগে পেকে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের মতো কৃষিকাজের সুযোগ তৈরি হয়। একইসঙ্গে জমি আগেভাগে খালি হয়ে যাওয়ায় আলু চাষের সুযোগ তৈরি হয়।
মৌসুমে যেখানে আলুর দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা থাকে, সেখানে আগাম আলু ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করা যেত, বলেন তিনি।
ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ প্রধান খন্দকার ইফতেখারুদ্দৌলা বলেন, প্রচলিত জাতের তুলনায় আগাম জাতের ধান ৩০-৪০ দিন আগে পাকে।
তিনি বলেন, আমন, আলু, সরিষা, শীতকালীন সবজি ও বোরো ধানের সমন্বয়ে পর্যায়ক্রমে ফসল চাষ করে কৃষক এখন একই জমিতে বছরে তিনটি, কোনো কোনো ক্ষেত্রে চারটি ফসলও ফলাতে পারছেন।
কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবির বলেন, ‘আগে আগাম শীতকালীন সবজি চাষের আগে কৃষক প্রায় তিন মাস জমি খালি ফেলে রাখতেন।’
তিনি বলেন, ওই সময়টুকুতে এখন আগাম পাকে এমন আমন ধান চাষ করছেন কৃষক। অনেক ক্ষেত্রে স্বল্পমেয়াদি আমন ধানের ফলন বিঘাপ্রতি ১৩-১৪ মণ থেকে বেড়ে ১৬-১৮ মণে দাঁড়িয়েছে।
বর্তমানে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর বিস্তীর্ণ এলাকায় এসব জাতের ধান চাষ হচ্ছে। এ ছাড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ অন্যান্য অনেক জেলায়ও এসব জাতের চাষ হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












