ওআইসিকে আধুনিক ও শক্তিশালী করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মুসলিম উম্মাহর সামনে থাকা বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) আরও শক্তিশালী, আধুনিক ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বশান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে ওআইসির সদস্য দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সংকট সমাধানে মুসলিম উম্মাহকে সম্মিলিত ও সক্রিয় উদ্যোগ নেয়ারও তাগিদ দেন তিনি।
প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনে ধারাবাহিক আলোচনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি ফিলিস্তিনি জনগণের ওপর—যার মধ্যে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত—ইসরায়েলি নৃশংসতা বন্ধের আহ্বান জানান এবং ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।
ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান যেন এই সমস্যা মোকাবিলায় সকল অংশীজনকে সম্পৃক্ত করে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়।
ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সমস্যা মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে মুসলিম উম্মাহর সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান হুমায়ুন কবির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ বৃদ্ধ আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় প্রায় সাড়ে ১৮ হাজার আবেদন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)