SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%অতিরিক্ত%' OR titleBn LIKE '%অতিরিক্ত%' OR descriptionEn LIKE '%অতিরিক্ত%' OR descriptionBn LIKE '%অতিরিক্ত%' OR slug LIKE '%অতিরিক্ত%' OR metaTag LIKE '%অতিরিক্ত%' OR metaDescription LIKE '%অতিরিক্ত%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
রংপুর সংবাদদাতা:
বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল এবং গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে নাগরিক ও ভোক্তা অধিকার রক্ষা কমিটিগুলো লাগাতার আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় এবার ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর প্রেসক্লাবের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সরকারি বিজ্ঞাপনের দাম বাড়িয়ে যে পরিপত্র জারি করা হয়েছে, তা অপ্রতুল ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে (মূল্যহার) পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
গতকাল ইয়াওমুল আহদ (রোববার) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পত্রপত্রিকায় দেওয়া সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আগে বিজ্ঞাপনের মূল্যহার প্রায় সাত বছর আগেÑঅর্থাৎ ২০১৯ সালের অক্টোবর মাসে নির্ধারণ করা ঠবাকি অংশ পড়ুন...
নিহতরা হলেন- মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তার চার বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন এবং এক বছর বয়সী কন্যা রাইসা আক্তার।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোববার বিকেলে নিজ ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন স্বর্ণা আক্তার। পরে তিনি দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ- স্বর্ণা ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে বাকি অংশ পড়ুন...
এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পাশাপাশি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) বর্তমান রেক্টর (সচিব) ড. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবà§ বাকি অংশ পড়ুন...
আল-ইহসান প্রতিবেদন:
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, হযরত আবূ মুসা আশয়া’রী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবà বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ ثَوْبَانَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ قَالَ لَمَّا نَزَلَتْ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَ الْفِضَّةَ كُنَّا مَعَ النَّبِىِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ بَعْضِ اَسْفَارِه فَقَالَ بَعْضُ اَصْحَابِه نَزَلَتْ فِىْ الذَّهَبِ وَالْفِضَّةِ لَوْ عَلِمْنَا اَىُّ الْمَالِ خَيْرٌ فَنَتَّخِذُه فَقَالَ اَفْضَلُه لِسَانٌ ذَاكِرٌ وَ قَلْبٌ شَاكِرٌ وَ زَوْجَةٌ مُّؤْمِنَةٌ تُعِيْنُه علٰى اِيْمَانِه.
অর্থ: হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, যখন وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَ الْفِضَّةَ এই আয়াত শরীফ নাযিল হলো তখন আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আ বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
চরে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু জমিতে দেয়ার মতো সার পাচ্ছেন না অনেক কৃষক। কেউ দিনের পর দিন ঘুরে এক বস্তা সার জোগাড় করছেন, কেউ কিনছেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। আবার কেউ সার না পেয়ে জমির একাংশে আবাদ শুরুই করতে পারেননি। অথচ সরকারি গুদামে সারের মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর গুপ্তমনিতে ভুট্টা চাষের জন্য সার কিনতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কৃষক আল আমিন। তার অভিযোগ, একেক দোকানে একেক দাম চাওয়া হয়েছে। কোথাও এক বস্তা সারের দাম চাওয়া হয়েছে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকা-ে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, রিসোর্টটিতে আশিকুলের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর বাকি অংশ পড়ুন...
কিডনী আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। যখন কিডনীর ছাঁকনী বা ফিল্টার গুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন শরীর থেকে প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। শরীর থেকে প্রোটিন বের হওয়ায় এ অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নেফ্রোটিক সিনড্রোম বলে।
নেফ্রোটিক সিনড্রোম আসলে কোন রোগ নয়, এটি কিডনীর সমস্যা লক্ষণ। কিডনীর মধ্যে গ্লোমেরুলাস নামক অতিক্ষুদ্র রক্তনালির গুচ্ছ থাকে, এর কাজ হলো রক্তকে পরিশোধন করা। সুস্থ অবস্থায় কিডনীর ছাঁকনিগুলো শরীরের প্রয়োজনীয় প্রোটিনকে ধরে বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উধাওয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব নেওয়ার পর অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে ঘাটতি ধরা পড়ে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে থানা-পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর হরিরামপুর থানার দায়িত্ব নেন ওসি জে এম তৌফিক আজম। নথিপত্র অনুযায়ী অস্ত্র ও গোলাবারুদের দায়িত্ব বুঝে নেওয়ার কয়েক দিন পর সরেজমিনে গণনা করতে গিয়ে একটি পিসà বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরো ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। এ নিয়ে সাত দফার অভিযানে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১১।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়ে বাকি অংশ পড়ুন...












