খাওয়ার পর খোসা ফেলে দিচ্ছেন? ৪টি ফলের ক্ষেত্রে এই ভুল করবেন না
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ফলের খোসা সাধারণত কোন কাজে লাগে না। কোথাও কোথাও হয়তো খোসা জমিয়ে বাগানের সার তৈরি করা হয়; কেউ বা ত্বকচর্চার কাজে ব্যবহার করেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলের খোসা ফেলে দেয়া হয়। তবে কোনও কোনও ক্ষেত্রে খোসা ফলের থেকেও বেশি স্বাস্থ্যকর। তাই খোসা ফেলে দেওয়া বা অন্য কোনও কাজে লাগানোর বদলে খেয়ে দেখতে পারেন। উপকারিতা অঢেল। নিম্নে ৪টি ফলের খোসার উপকারিতার তালিকা-
আপেলের খোসার উপকারিতা:
খোসা সমেত আপেল খাওয়া ভাল, তার কারণ এতে নানাবিধ পুষ্টিগুণ রয়েছে। এছাড়া প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে আপেলের খোসা। পাশাপাশি, বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকি কমানোর জন্য কার্যকরী হতে পারে।
এছাড়া হরমোনের ভারসাম্য বজায় রাখার কাজে বাধা সৃষ্টি করতে পারে, এমন রাসায়নিকের প্রভাব কমাতে সাহায্য করতে পারে আপেলের খোসা। কারণ এতে থাকা ক্লোরোফিল সেই রাসায়নিক যৌগের সঙ্গে লড়াই করতে পারে।
ফাইবারের শক্তিশালী উৎস: আপেলের খোসায় থাকা ফাইবার ঘনঘন খিদে পাওয়ার প্রবণতাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং বিপাকজনিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
কলার খোসার উপকারিতা:
কলার খোসা সাধারণত খাদ্যবস্তু হিসেবে বিবেচিত হয় না। কিন্তু এতে থাকা পুষ্টি উপাদান স্বাস্থ্যের নানা রকম উপকার করতে পারে।
ভরপুর পুষ্টি উপাদান: পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরা কলার খোসা। দৈনিক প্রয়োজনের প্রায় ৪০ শতাংশ পটাশিয়াম কলার খোসায় পাওয়া যায়। উপরন্তু ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়রন এবং জিঙ্কে ভরপুর এই ফলের খোসা।
মেজাজ ও ঘুমের উন্নতি: কলার খোসায় থাকে ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড, যা মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁচকলার খোসা আবার সেরোটোনিন ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ, যা ঘুমের মান উন্নত করার কাজে সাহায্য করতে পারে।
হার্টের স্বাস্থ্যরক্ষা: কলার খোসার পলিফেনল কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এতে থাকা ফাইবার হার্টের জন্য বেশ উপকারী।
লেবুর খোসার উপকারিতা:
লেবুর রসের চেয়ে খোসায় বেশি পুষ্টিগুণ রয়েছে। ঘরোয়া নানা কাজে যেভাবে ব্যবহৃত হয়, স্বাস্থ্যের যতেœও ততখানি কাজে আসতে পারে লেবুর খোসা।
দাঁতের ক্ষয়রোধ: দাঁতের ক্ষয় কমাতে সাহায্য করে লেবুর খোসা। এর পুষ্টি উপাদানগুলি মুখের ব্যাক্টেরিয়া কমিয়ে দাঁতের ক্ষয় ও মাড়ির সংক্রমণ রোধে সহায়তা করে।
অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ: একাধিক গবেষণায় দেখা গিয়েছে, লেবুর খোসায় ফলের চেয়ে বা রসের তুলনায় অনেক বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে।
ক্যানসারের ঝুঁকি কমানো: কিছু পরীক্ষায় দেখা গিয়েছে, লেবুসহ বিভিন্ন সাইট্রাস ফলের খোসা নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। যদিও এই দাবির পক্ষে আরও কিছু গবেষণার প্রয়োজন রয়েছে।
কমলালেবুর খোসার উপকারিতা:
ভিটামিন, খনিজে ভরপুর কমলালেবুর খোসা যেমন রান্নায় কাজে লাগে, তেমনই সুস্বাস্থ্য বজায় রাখার জন্যও বেশ কার্যকরী।
পানির ঘাটতি পূরণ: কমলালেবু এবং তার খোসায় পানির পরিমাণ প্রায় ৮৭ গ্রাম। তার মধ্যে খোসাতেই রয়েছে ৭৩ গ্রাম। ফলে পানির ঘাটতি দেখা দিলে খোসা খুবই উপকারী হতে পারে।
হজমশক্তির উন্নতি: কমলালেবুর খোসায় প্রিবায়োটিক রয়েছে, যা অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলিকে পুষ্টির জোগান দিতে পারে। ফলে সামগ্রিক ভাবে হজমের সমস্যার সঙ্গে মোকাবিলা করা সহজ হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












