বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
টাঙ্গাইলের মধুপুর শালবনের বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে বনাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর পাঁচটি ক্যানোপি ব্রিজ নির্মাণ করেছে বন বিভাগ। এই ‘সবুজ সেতু’ ব্যবহার করে বানর, হনুমান, কাঠবিড়ালি ও লজ্জাবতী বানরসহ বিভিন্ন প্রাণী মাটিতে না নেমেই এক গাছ থেকে অন্য গাছে যেতে পারবে।
ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি কমার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ। মধুপুর শালবনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের ফলে অনেক স্থানে গাছের প্রাকৃতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে খাদ্য সংগ্রহ, আশ্রয় পরিবর্তন কিংবা প্রজননের জন্য গাছবাসী প্রাণীদের বাধ্য হয়ে সড়কে নামতে হয়। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় প্রায়ই এসব প্রাণী দুর্ঘটনার শিকার হয়।
এই বাস্তবতা বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত ক্যানোপি ব্রিজ প্রযুক্তি এবার যুক্ত হলো মধুপুর বনেও।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসীন জানান, প্রাণীদের চলাচলের পথ ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্লেষণ করে বনাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে ক্যানোপি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, শক্তিশালী দড়ি, ইস্পাতের তার ও বিশেষ জালের সমন্বয়ে তৈরি এসব সেতু গাছের চূড়ার উচ্চতায় স্থাপন করা হয়েছে, যাতে প্রাণীরা স্বাভাবিক পরিবেশের মতোই নিরাপদে চলাচল করতে পারে।
তিনি আরও বলেন, ব্রিজগুলোর কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন হলে ক্যামেরা ট্র্যাপ বসিয়ে প্রাণীদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












