রপ্তানির ৮ হাজার কোটি টাকা উধাও, ৪ সংস্থা অনুসন্ধানে
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে এসেছে রপ্তানি আয়ের সাড়ে ৮ হাজার কোটি টাকা, তবে ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টে তা জমা হয়নি। অভিযোগ উঠেছে, সেই অর্থের হিসাব উধাও করে একই লেনদেনের বিপরীতে তৈরি করা হয়েছে ফোর্সড লোন (গ্রাহকের অসম্মতিতে ঋণ)। কেয়া কসমেটিকস লিমিটেডের লেনদেনকে কেন্দ্র করে ঘটেছে এমন অনিয়মের ঘটনা। এর রহস্য উদঘাটনে যৌথ অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এদিকে আর্থিক খাত বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা রপ্তানি আয় ব্যবস্থাপনা, ব্যাংকিং হিসাব, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা- এ চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে একসঙ্গে প্রশ্নের মুখে ফেলেছে।
জানা গেছে, প্রায় দুই দশকের লেনদেন ঘিরে কেয়া গ্রুপের পণ্য রপ্তানির বিপরীতে ৮ হাজার কোটি টাকা (৬৬ কোটি ডলার) দেশে ঢুকলেও তা এফসি অ্যাকাউন্টে জমা করেনি সংশ্লিষ্ট চারটি ব্যাংক। এর মধ্যে সাউথইস্ট ব্যাংক ৩৯.৪৬ কোটি, পূবালী ব্যাংক ২০.১৯ কোটি, ন্যাশনাল ব্যাংক ৫.৮৫ কোটি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ৬৫ লাখ ডলার। যদিও এ অর্থ বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে রয়েছে। শুধু তাই নয়, চার ব্যাংকই প্রতিষ্ঠানটিকে দিয়েছে পিআরসি (প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট)। উল্লেখ্য, পিআরসি হচ্ছে রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রা সফলভাবে দেশে এসেছে এবং প্রক্রিয়া করা হয়েছে- এ-সংক্রান্ত ব্যাংকের দেওয়া চিঠি।
আরও জানা গেছে, সেই রপ্তানি লেনদেনের বিপরীতে কেয়া কসমেটিকসের নামে যে ফোর্সড লোন দেওয়া হয়েছিল, সেটি পর্যায়ক্রমে টার্ম লোনে রূপান্তর করা হয়েছে। টার্ম লোন হচ্ছে গ্রাহককে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়া, যা কিস্তিতে সুদসহ মূলধন পরিশোধ করতে হয়। প্রতিষ্ঠানটির দাবি, ব্যাংকগুলোর অনিয়মের কারণে তাদের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার ঋণখেলাপি দেখানো হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)