আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিশেষ সংবাদদাতা সংবাদদাতা:
আন্তর্জাতিক সব মানদ- অনুসরণ করেই সব ধরনের টুথপেস্টের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রকাশনা শাখার সম্পাদক মঈনুদ্দীন মিয়া।
তিনি টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘বৈজ্ঞানিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিএসটিআই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরীক্ষায় প্লাস্টিকজাত ক্ষুদ্র কণা পাওয়া গেলেই সেটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইচ্ছাকৃত সংযোজন বা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই সমীচীন নয়।
বিএসটিআই গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে জানায়, গবেষণার ফল প্রকাশের পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংস্থাটি ইতোমধ্যে ইএসডিওর কাছে গবেষণার পূর্ণাঙ্গ তথ্য, পরীক্ষাপদ্ধতি, র-ডাটা এবং প্রয়োজনীয় কারিগরি তথ্য চেয়েছে। একই সঙ্গে উৎপাদনকারী ও আমদানিকারকদের কাছ থেকে কাঁচামাল, পণ্যের উপাদান ও সিনথেটিক পলিমার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, তারা নিজ উদ্যোগে বাজার ও কারখানা থেকে নমুনা সংগ্রহ করে দেশি-বিদেশি স্বীকৃত পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করাবে। এই পরীক্ষাকে বলা হচ্ছে ‘স্বাধীন নিশ্চিতকরণ পরীক্ষা’।
পুনঃপরীক্ষায় কোনো পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড পূরণে ব্যর্থ হলে বা অনুমোদনহীন উপাদান ব্যবহারের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনগত যাচাই ছাড়া কোনো ব্র্যান্ডকে অনিরাপদ বা নি¤œমানের ঘোষণা করা হবে না বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
বিএসটিআই গুজব বা আতঙ্কে বিভ্রান্ত না হয়ে মুখের স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। টুথপেস্ট গিলে ফেলা থেকে বিরত থাকা এবং অনুমোদিত ব্র্যান্ডের পণ্য ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রপ্তানির ৮ হাজার কোটি টাকা উধাও, ৪ সংস্থা অনুসন্ধানে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)