অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শতবর্ষী পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও পাঠকশূন্য অবস্থায় পড়ে রয়েছে।
একসময় জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই পাঠাগার এখন ঝোপঝাড়, আগাছা আর নীরবতায় ঢেকে গেছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় দরজায় মাকড়সার জাল, ভবনের চারপাশজুড়ে লতাপাতা আর ধুলোর স্তরই যেন এর বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি।
ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের ছোট যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে।
স্থানীয় সূত্র জানায়, তৎকালীন জনৈক জমিদার ও তার ছেলে এটি প্রতিষ্ঠা করে। পরে সুজাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীদের বইয়ের চাহিদা পূরণে বিদ্যালয়ের পাশেই গড়ে তোলা হয় পাঠাগারটি।
একসময় এই পাঠাগারে সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ বইয়ের সংগ্রহ ছিলো। শিক্ষার্থী, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের নিয়মিত পদচারণায় মুখর থাকতো পুরো প্রাঙ্গণ।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাঠাভ্যাস কমে যাওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যায় সেই প্রাণচাঞ্চল্য।
এ বিষয়ে বেশ কয়েকজন স্থানীয়দের ভাষ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর অগ্নিসংযোগে লাইব্রেরির অসংখ্য মূল্যবান বই ও আসবাবপত্র পুড়ে যায়। স্বাধীনতার পরও আর আগের অবস্থান ফিরে পায়নি প্রতিষ্ঠানটি।
তবে ২০১১ সালের ১৪ অক্টোবর তৎকালীন ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পুনর্গঠনের উদ্যোগ নেন বলে জানা যায়।
তারা আরও জানান, লাইব্রেরির পাশে ১২ শতাংশ জমিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১২ সালে পুরোনো ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং এক হাজার ১২০টি নতুন বই সংগ্রহ করা হয়।
এরপর ২০১৫ সালে দুই লাখ টাকা অনুদানে আরও একটি কক্ষ নির্মাণ করা হয়। এরপর ২০১৭ সালে সেখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হলে এলাকার শিক্ষিত তরুণরা প্রশিক্ষণ নিতে শুরু করে।
এ কারণে আবারও পাঠকদের আনাগোনায় প্রাণ ফিরে পায় লাইব্রেরি এবং গঠিত হয় পরিচালনা কমিটি। কিন্তু অর্থসংকটের কারণে লাইব্রেরিয়ানের বেতন ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করা সম্ভব হয়নি বলেও জানান তারা।
পরে করোনার সময় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছয়টি কম্পিউটারও চুরি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












