কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
কিন্তু বিজ্ঞানের মতে, বিষয়টি রক্তের মিষ্টতার সঙ্গে সম্পর্কিত নয়। বরং মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, শরীরের তাপমাত্রা, ত্বকের ঘ্রাণ এবং জিনগত বৈশিষ্ট্য অনুসরণ করেই মশা শিকার বেছে নেয়।
বিশেষজ্ঞদের মতে, মশা মানুষের শরীর থেকে নির্গত নানা জৈব সংকেত কয়েক মিটার দূর থেকেই শনাক্ত করতে পারে। এসব সংকেতের কারণেই কেউ মশার কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, আবার কেউ তুলনামূলকভাবে কম।
কার্বন ডাই-অক্সাইড প্রথম সংকেত:
মানুষকে কামড়ায় কেবল স্ত্রী মশা। ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করতেই তারা মানুষের রক্ত পান করে।
গবেষণায় দেখা গেছে, প্রায় ১০ মিটার দূর থেকেই মশা মানুষের নিঃশ্বাসে বের হওয়া কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করতে পারে। এই গ্যাসই মশার মধ্যে শিকার খোঁজার প্রবণতা সক্রিয় করে।
এ কারণে প্রাপ্তবয়স্ক মানুষ শিশুদের তুলনায় বেশি মশার আকর্ষণের কেন্দ্র হতে পারেন। কারণ, তাদের শরীর থেকে তুলনামূলক বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।
বিশেষজ্ঞদের ভাষ্য, একই স্থানে চারজন মানুষ থাকলে কখনও কখনও একজনের দিকেই প্রায় ৯০ শতাংশ মশা আকৃষ্ট হতে পারে।
শরীরের তাপও গুরুত্বপূর্ণ:
শুধু নিঃশ্বাস নয়, মানুষের শরীরের তাপমাত্রা এবং ঘামও মশাকে আকৃষ্ট করে।
বিশেষ করে সন্তান-সম্ভাবা মহিলারা সাধারণদের তুলনায় প্রায় দ্বিগুণ মশার কামড় খায়। কারণ, সন্তান-সম্ভাবাবস্থায় বিপাকক্রিয়া বেড়ে যায়, ফলে শরীর থেকে বেশি তাপ ও কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।
একই কারণে ব্যায়াম করার সময় বা পরপরই অনেক মানুষ বেশি মশার কামড়ের শিকার হন। শরীর গরম হয়ে যাওয়া, ঘাম এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস মশার আকর্ষণ বাড়িয়ে দেয়।
যাদের শারীরিক গঠন তুলনামূলক বড়, তারাও বেশি তাপ উৎপন্ন করেন এবং বেশি কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেন। ফলে তাদের প্রতিও মশার আকর্ষণ বাড়তে পারে।
ত্বকের ঘ্রাণই সবচেয়ে বড় কারণ:
মশা যখন মানুষের কাছাকাছি আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরের ঘ্রাণ।
মানুষের ত্বকে বসবাসকারী অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া ঘাম ও ত্বকের বিভিন্ন উপাদান ভেঙে এমন কিছু রাসায়নিক যৌগ তৈরি করে, যেগুলো সহজেই বাতাসে ছড়িয়ে পড়ে। এই যৌগগুলোকে বলা হয় ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস।
বিজ্ঞানীরা বলছে, মানুষের ত্বকে এ ধরনের পাঁচ শতাধিক রাসায়নিক যৌগ থাকতে পারে এবং মশা এগুলোর পার্থক্য খুব সহজেই শনাক্ত করতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, যাদের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিড বেশি থাকে, তারা মশার কাছে অনেক বেশি আকর্ষণীয়।
জিনগত কারণও রয়েছে:
গবেষণায় দেখা গেছে, অভিন্ন (আইডেন্টিক্যাল) যমজদের প্রতি মশার আকর্ষণ প্রায় একই রকম হলেও ভিন্ন যমজ বা সাধারণ যমজদের ক্ষেত্রে তা ভিন্ন হয়।
এ থেকে বিজ্ঞানীরা ধারণা করে, মশার কাছে একজন মানুষ কতটা আকর্ষণীয় হবে, তার একটি বড় অংশ জিনগতভাবে নির্ধারিত।
অর্থাৎ শরীরের স্বাভাবিক ঘ্রাণ ও রাসায়নিক বৈশিষ্ট্যের অনেকটাই বংশগত।
সবার প্রতিক্রিয়া এক নয়:
মশার কামড় খেলেও সবার শরীরে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না। কারও শরীরে ছোট একটি লাল দাগ হয়, আবার কারও ত্বক ফুলে যায়, তীব্র চুলকানি হয় এবং কয়েক দিন পর্যন্ত অস্বস্তি থাকে।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই মনে করেন তারা অন্যদের তুলনায় বেশি মশার কামড়ের শিকার হয়। বাস্তবে হয়তো তাদের কামড়ের সংখ্যা খুব বেশি নয়; বরং শরীরের প্রতিক্রিয়া বেশি হওয়ায় এমন ধারণা তৈরি হয়। গবেষণায় মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থার জিনের সঙ্গে মশার কামড়ে শরীরের প্রতিক্রিয়ারও সম্পর্ক পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












