পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের বিলুপ্তপ্রায় একটি ঢাই মাছ। মাছটি ৫৯ হাজার ৪০০ টাকায় এক সৌদি প্রবাসী কিনে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাছটি ধরা পড়ে বলে জানান মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
পরে বিক্রির জন্য মাছটি গোয়ালন্দের ইউনুস ম-লের আড়তে আনা হয়। সেখানে ওজন করে ওজন ১১ কেজি পাওয়া যায়। ১১ কেজি ওজনের মাছটি স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৮ হাজার ৩০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ।
সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে অনলাইনের মাধ্যমে জাহাঙ্গীর চৌধুরী নামের এক সৌদি প্রবাসীর কাছে মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। মাছটি সৌদি প্রবাসীর বাড়ি চট্রগ্রামে ডেলিভারি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, পদ্মা নদীতে ঢাই মাছ এখন খুবই বিরল। এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়ার ঘটনা এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












