দেশের জনগণ, দেশের বাজার, সিন্ডিকেট ইত্যাদির কথা না ভেবেই পোলাওর চালের রফতানী কোটা দ্বিগুণ করা হলো।
বিশ্বের ১৩০টি দেশ বাংলাদেশী পোলাওর চালের স্বাদ নিতে পারলেও বঞ্চিত হলো এবং হচ্ছে বাংলাদেশের গরীব জনসাধারণ।
পোলাওর চাল রফতানী নীতিতে ‘বাংলাদেশ প্রথম’- নীতির প্রতিফলন সম্পূর্ণই ব্যর্থ ও আত্মঘাতী।
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিশেষ প্রতিবেদন
গত সাত বছরে দেশে সুগন্ধি চালের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। প্রচলিত সেদ্ধ চালের তুলনায় কৃষকরা বেশি দাম পাওয়ায় তারা এই ধান উৎপাদনে আগ্রহী।
ব্রি'র তথ্য বলছে, দেশে বর্তমানে ৩৩ ধরনের সুগন্ধি ধানের চাষ হচ্ছে।
স্থানীয় জাতগুলো চাষে বিঘাপ্রতি ধান পাওয়া যায় ১৮৭ থেকে ২৯৯ কেজি। উচ্চ ফলনশীল জাতে প্রতি বিঘায় ধান পাওয়া যায় ৪৪৮ থেকে ৮২১ কেজি।
রপ্তানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে চাল রপ্তানি নিষিদ্ধ। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমোদন নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে সরকার সুগন্ধি ও অন্যান্য চাল রপ্তানির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয়। দেশের খাদ্য নিরাপত্তা রক্ষার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
গত ২০২৫ সালে সরকার ২৩ হাজার ৯৫৯ টন চাল রফতানির অনুমতি দিয়েছিল; কিন্তু চলতি বছর পুরনো রফতানির সময়সীমা শেষ হওয়ার পরপরই দ্বিগুণ পরিমাণ রফতানির অনুমোদন দেওয়ায় বাজারে এই তীব্র সংকট ও মজুদদারির সৃষ্টি হয়েছে।
বর্তমান সরকারের আমলে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দেয়া হয়। এ খবরে বিগত কয়েক মাসের ব্যবধানে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে সুগন্ধি চালের বাজারদর। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীদের ওপর এবং গরীব জনসাধারণের উপর।
দুই মাস আগেও দেশের বাজারে সুগন্ধি চালের মধ্যে চিনিগুঁড়ার খুচরা দাম ছিল কেজিপ্রতি সর্বনিম্ন ১১০ থেকে ১৪০ টাকার মধ্যে। বর্তমানে দাম বেড়ে সর্বনিম্ন ১৭০ থেকে ২০০ টাকায় উঠে গেছে। এর মধ্যে মোড়কজাত ব্র্যান্ডেড কোম্পানিগুলোর চিনিগুঁড়া চালের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছে। চাহিদাসম্পন্ন চিনিগুঁড়া চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে বিভিন্ন জাতের চাল মিশ্রিত করে ভেজাল চিনিগুঁড়া চালের দৌরাত্ম্য বেড়ে গেছে। ব্যবসায়ীদের একটি শ্রেণী আতপ কাটারিসহ বিভিন্ন সরু চাল চিনিগুঁড়ার সঙ্গে মিশিয়ে কম দামে বিক্রির মাধ্যমে ভোক্তাদের ঠকাচ্ছেন বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
দুই মাসের ব্যবধানে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। কয়েক বছর ধরে দেশে খাদ্যপণ্য উৎপাদন ও হোটেল-রেস্তোরাঁয় সুগন্ধি চালের ব্যবহার বেড়ে যাওয়ায় রফতানির কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
দফায় দফায় রফতানির সময়সীমা বাড়ানোর ফলে দেশের বাজারে রফতানিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট ও মজুদদার শ্রেণী তৈরি হচ্ছে। এতে দেশের বাজারে সুগন্ধি চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।
‘কয়েক মাসের ব্যবধানে চিনিগুঁড়া চালের দাম বস্তাপ্রতি ৪ হাজার ৫০০ টাকা বেড়ে গেছে। কিন্তু ব্যবসায়িক মন্দায় চাইলেও ভাত কিংবা পোলাও-বিরিয়ানির দাম বাড়ানো যাচ্ছে না। ফলে লাভের হার অস্বাভাবিক কমে ব্যবসায় বড় ধরনের সংকটের মধ্যে রয়েছেন সাধারণ হোটেল-রেস্তোরাঁ মালিকরা।’
দেশে চলতি বছর ঢালাওভাবে সুগন্ধি চাল রফতানির অনুমতি দেওয়ার প্রভাবে বিগত কয়েক মাসের ব্যবধানে এর বাজারদরে দেশের ইতিহাসে এক সর্বকালের রেকর্ড তৈরি হয়েছে। রফতানির সুযোগে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ কমে যাওয়ায় উৎসব-আয়োজনের অন্যতম অনুষঙ্গ এই সুগন্ধি বা চিনিগুঁড়া চাল এখন সাধারণের নাগালের বাইরে চলে গেছে।
বিশেষ করে ঈদ উৎসব, ঘরে মেহমান বা বিশেষ করে গরীবের বিয়ে অনুষ্ঠানে সুগন্ধি চাল বা পোলাওয়ের চালের অতিরিক্ত বাড়তি দাম এখন অতিরিক্ত বাড়তি কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে।
এদিকে বাংলাদেশী পোলাও চালে সমৃদ্ধ ও সুখী এবং খুশী হচ্ছে বিদেশীরা।
এ পর্যন্ত বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩০টির বেশি দেশে সুগন্ধি চাল রপ্তানি হয়েছে।
কিন্তু দেশের গরীব, নিম্নবিত্ত তথা মধ্যবিত্ত শ্রেণী এখন পোলাওর স্বাদ নেয়া থেকে বঞ্চিত হচ্ছে। উৎসবেও খাবার তালিকা থেকে বাদ যাচ্ছে। ইলিশের মত পোলাওর স্বাদও ভূলতে বসেছে বাংলাদেশের জন সাধারণ।
এই কী তবে বাংলাদেশ ফার্স্ট নীতির প্রতিফলন। এই প্রতিশ্রুতি কী নিছকই প্রচারণা? নাকি প্রতারণা?
এ প্রশ্ন এখন খুবই আলোড়িত হচ্ছে। জনমনে আন্দোলিত হচ্ছে। সরকারের সচেতন হওয়া দরকার।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকান্ড কিছু দেখলেই অবনত হওয়া নত হওয়া একটি বদ খাছলত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমন্বিত অক্ষ ও বাংলাদেশের অবস্থান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শক্ত মানসিকতার দৃঢ়চিত্ত শাসন: বাংলাদেশের জন্য প্রয়োজনীয় শিক্ষা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্বত্য চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ করা সরকারের জন্য ফরজ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (২)
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (১)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজাতিগুলোকে যেভাবে উস্কানি দিচ্ছে এনজিওগুলো
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনি কি শুকরের চর্বিযুক্ত সাবান দিয়ে গোসল করে ইবাদত বন্দেগী করছেন?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী মূল্যবোধহীন সরকার ব্যবস্থায় ‘ভেজাল খাদ্য’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্বার্থের চরম বিসর্জন-ভারতের উচ্চভোল্টেজ করিডর কার স্বার্থে?
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অমান্য করলেই কাটা পড়বে বিদ্যুৎ, গ্যাস ও পানি
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতিহাসের দীর্ঘশ্বাস ও এক বিস্মৃত অধ্যায়ের ট্র্যাজেডি
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












