আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
সৌরজগতের প্লুটোর সবচেয়ে বড় চাঁদের নাম ‘শ্যারন’। একসময় এটি বর্তমানের চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে ঘুরতো। সম্প্রতি শ্যারনের বরফে ঢাকা পৃষ্ঠের পাহাড় ও ফাটল পরীক্ষা করে বিজ্ঞানীরা এ তথ্য জানতে পেরেছে।
বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ এই গবেষণার ফল ছাপা হয়েছে। নাসার ‘নিউ হরাইজনস’ মহাকাশযানের তোলা ছবি থেকে এসব তথ্য মিলেছে।
গবেষকরা শ্যারনের উত্তর গোলার্ধের ‘ওজ টেরা’ এলাকা নিয়ে কাজ করে। তারা দেখে, সেখানে ২০০ কিলোমিটারেরও বেশি লম্বা পর্বতমালা রয়েছে। পাহাড়গুলোর ঢাল ও ফাটলগুলো মোটেও এলোমেলো নয়। প্লুটোর মাধ্যাকর্ষণ শক্তির টানে শ্যারনের ঘোরার গতি ধীরে ধীরে কমে যাওয়ার কারণেই এমনটা হয়েছে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলছে ‘ডিস্পিনিং’।
গবেষকরা জানায়, শ্যারনের ঘোরার গতি কমে যাওয়ায় শ্যারনের মাঝখানের অংশ প্রায় ১ শতাংশ ছোট হয়ে গেছে। মডেল থেকে দেখা যায়, আগে শ্যারন প্রতি ১৪.৩ ঘণ্টায় একবার নিজ অক্ষে ঘুরতো। কিন্তু এখন এটি প্লুটোর সাথে এমনভাবে আটকে আছে যে একবার ঘুরতে ১৫৩.৩ ঘণ্টা সময় লাগে। অর্থাৎ, একসময় শ্যারনের দিন এখনকার চেয়ে ১০ গুণেরও বেশি ছোট ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












