ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-২৬)
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী, ১৩৯১ শামসী সন , ২০ জুলাই, ২০২৩ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আইন ও জিহাদ
পূর্ব প্রকাশিতের পর
ঐতিহাসিক বদর জিহাদে ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের উপস্থিতি:
যেমন এ প্রসঙ্গে পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ (৯) وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (১০)
অর্থ: “(আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি স্মরণ করুন! সেই সময়ের কথা। ) যখন আপনারা আপনাদের রব উনার নিকট দোয়া করেছিলেন। তখন আমি আপনাদের দোয়া কবুল করেছিলাম। এবং বলেছিলাম, আমি আপনাদেরকে সাহায্য করবো এক হাজার ফেরেশতার মাধ্যমে, যারা একের পর এক আগমন করবেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে নাযিল করে আপনাদের সাহায্য করেছেন কেবল আপনাদেরকে সুসংবাদ দেয়ার জন্য এবং এ উদ্দেশ্যে যাতে আপনাদের অন্তরে প্রশান্তি আসে। আর সাহায্য তো একমাত্র মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকেই আসে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৯-১০)
উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বদর জিহাদে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সাহায্যের কথা বলা হয়েছে। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সংখ্যা ছিলো এক হাজার। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেদিন ইরশাদ মুবারক করেন, “হে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এবং উনার সঙ্গী হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আপনাদের নিকট এসেছেন। উনারা প্রত্যেকেই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অবস্থান মুবারক করছেন। এবং প্রত্যেকেই নিজ নিজ ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের জন্য প্রস্তুত।
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে উল্লেখিত مُرْدِفِينَ (মুরদিফীন) শব্দ মুবারক উনার অর্থ হলো: একের পর এক সারিবদ্ধভাবে। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, “ফেরেশতারা সারিবদ্ধভাবে এক জনের পর একজন এসেছিলেন। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি বদর জিহাদে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পিছনে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে সাহায্যকারী হিসেবে পাঠিয়েছেন। হযরত ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ক্বাতাদাহ্্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন যে, পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে উল্লেখিত مُرْدِفِينَ (মুরদিফীন) শব্দ মুবারক উনার অর্থ হলো: পর্যায়ক্রমে আসবেন। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ঐতিহাসিক বদর জিহাদের দিন প্রথমে এক হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে পাঠিয়ে সাহায্য মুবারক করেন। তারপর তিন হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে পাঠিয়ে সাহায্য মুবারক করেন। অবশেষে পাঁচ হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম পূর্ণ করেন।
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে বদর জিহাদের দিন এক হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে সাহায্য মুবারক করেন। এক পার্শ্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনার সাথে পাঁচশত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ছিলেন। আর অপর পার্শ্বে হযরত মিকাইল আলাইহিস সালাম উনার সাথে পাঁচশত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ছিলেন।
হযরত আবূ ইয়ালা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত আছে তিনি বর্ণনা করেন, হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি এক সময় বদর প্রান্তরের প্রধান কূপটির নিকটে ছিলাম। হঠাৎ আমার জিসিম মুবারকে (শরীর মুবারকে) একটি প্রবল বাতাসের ঝাপটা লাগলো। এ রকম অপার্থিব প্রবল বাতাসের ঝাপটা আমি আগে আর কখনো অনুভব করি নাই। কিছুক্ষণ পর আমি আরেকটি প্রবল বাতাসের ঝাপটা অনুভব করলাম। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, প্রথম বাতাসের ঝাপটাটি অনুভব হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং উনার সঙ্গী ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের আগমনের কারণে। আর দ্বিতীয় বাতাসের ঝাপটাটি অনুভব হয়েছিল হযরত মিকাইল আলাইহিস সালাম এবং উনার সঙ্গী ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের আগমনের কারণে। সুবহানাল্লাহ্্!
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, হযরত বায্যার রহমতুল্লাহি আলাইহি, হযরত হাকিম রহমতুল্লাহি আলাইহি উনাদের ছহীহ সনদে বর্ণনা এসেছে; হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেছেন, “বদর জিহাদ যখন শুরু হয়, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং আমাকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করলেন, “হে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম আপনার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি রয়েছেন। আর “হে হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম আপনার সাথে হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি রয়েছেন। সুবহানাল্লাহ্্!
হযরত ইবরাহীম হারসী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, “আমরা বদর জিহাদ উনার সময় সবুজ পোশাক পরিহিত কিছু সংখ্যক মানুষকে দেখলাম। উনারা সাদা ও কালো বর্ণের ঘোড়ার উপর ছিলেন। ঘোড়াগুলোর পা শূন্যে ছিলো। সুবহানাল্লাহ্্!
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৯)
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৮)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৭ম পর্ব)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৭)
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ফাতহে মক্কা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ বিজয় দিবস
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৬ষ্ঠ পর্ব)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৬)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












