১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
জনশক্তি রপ্তানিতে সরকার দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছে। সরকারের লক্ষ্য অনুযায়ী দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে ১ কোটি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে- এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক।
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ রবি, ১৩৯৪ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বর্তমান সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে এসে তিনি বলেছেন, 'আই হ্যাভ এ প্লান'। একটি পরিকল্পনা নিয়েই তিনি দেশে এসেছেন এবং পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।
বিদেশে যেতে গিয়ে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ বিদেশে যাওয়ার সময় মধ্যস্বত্বভোগী ও দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এ সমস্যা বন্ধ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেয়া হচ্ছে। তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্যক্রম অনলাইনের আওতায় আনার কাজ চলছে। এতে বিদেশগামী কর্মীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে এবং প্রতারণার সুযোগ কমবে। প্রয়োজনে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অভিযোগ কমিয়ে একটি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শুধু বিদেশে জনশক্তি পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একজন কর্মী যে দেশে যাবেন, সেই দেশের কর্মক্ষেত্রের চাহিদা, ভাষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করেই যাতে যেতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে বিদেশে কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি ভালো বেতন ও মর্যাদা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। এ জন্য দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। বিদেশের শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি, সেসব বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। পরে প্রতিমন্ত্রী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে হিসেবে যোগ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বগুড়াসহ দেশের ৮টি বিমানবন্দর সচলে প্রাধিকার তালিকা নির্ধারণ: বিমানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রসায়নে ৪র্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন মাভাবিপ্রবির ড. আবু রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় ২৩ কেজির কাতল, বিক্রি হলো ৫৫ হাজার ২০০ টাকায়
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাবির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ, সম্পাদক আজাদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কে জুট প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী, বাংলাদেশের পাটপণ্যে বিদেশিদের আগ্রহ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার কোচিং সেন্টার থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে আধা কোটি টাকার লেনদেন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ সদস্য আমির হামজার পদত্যাগ ও বিচার দাবিতে নারীদের বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা, ডাম্পিং ও রেকার সহস্রাধিক গাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












