উত্তরাঞ্চলে একের পর এক ওসিকান্ডে আলোচনায় পুলিশ
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
সম্প্রতি উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর ধামইরহাট থানা সমালোচনার শীর্ষে রয়েছে। থানা হেফাজতে রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় আলোচনায় আসে এই থানা। গত ১৫ মে নওগাঁ জেলা প্রশাসনের ট্রেজারি থেকে ধামইরহাট থানায় প্রশ্নপত্রের তিনটি ট্রাংক নেয়া হয়। নিয়ম অনুযায়ী থানার ভল্ট বা মালখানায় প্রশ্নপত্র সংরক্ষণের কথা। কিন্তু রাখা হয় হাজতখানায়। সেখানে রক্ষিত ট্রাংক থেকে বের করা হয় ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্ন। গত ১৯ জুন বিষয়টি জানাজানির পর শুরু হয় তোলপাড়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধামইরহাট থানার ওসি আব্দুল মালেকসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশের দাবি- প্রশ্নপত্রের ট্রাংক সিলগালা ও তালাবদ্ধ অবস্থায় ছিল। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। তিনি নখ দিয়ে সিলগালা খুলে ফেলেন এবং তালা খোলেন। এরপর প্রশ্নপত্র ছড়িয়ে রাখেন এবং কিছু ছিঁড়ে ফেলেন। সিসিটিভির ফুটেজে এসব দেখা গেছে।
এদিকে, ঘুষকা- নওগাঁর পাশর্^বর্তী জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসির (পরিদর্শক) পদে থাকা মাসুদ রানার উপ-পরিদর্শক (এসআই) পদে ডিমোসনের বিষয়টিও রয়েছে আলোচনায়।
২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত থাকাকালিন জেলার পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুসগ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত বিভাগীয় মামলায় তাকে আগামী তিন বছরের জন্য এই দ- দেয়া হয়েছে। জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে গত ২৪ জুন থানার ওসির পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। এর আগে গত ৮ মার্চ ওসি হিসেবে তাকে আক্কেলপুর থানায় পদায়ন করা হয়।
অপরদিকে, ভাইরালকা- আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ হাশমত আলী। জামায়াত-শিবিরের মিছিলে নেতা-কর্মীদের লাঠিপেটার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হলে গত ২৫ জুন গোপনে থানা ছেড়ে চলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসেন তিনি। এরপর এলাকায় ছড়িয়ে পড়ে ওসি হাশমত আলী থানা ছেড়ে পালিয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমে জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, ওসি হাশমত আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জয়পুরহাট সদর থানায় এসআই পদে কর্মরত থাকাকালীন জামায়াতের মিছিলে তার লাঠিপেটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ পদে থাকা মাসুদ রানার বিষয়ে পুলিশ সুপার বলেন, অনেক আগের একটি বিভাগীয় মামলা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)