ইরানে হামলায় সিআইএকে আনুষ্ঠানিক ধন্যবাদ মোসাদের
আল ইহসান ডেস্ক:
ইরানে দখলদার ইসরায়েলের হামলায় সহযোগিতা করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ প্রধান ডেভিড বার্নিয়া।
গত বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে সে এ প্রসঙ্গে বলেছে, “অপারেশন রাইজিং লায়ন-ভূমিকা পালনের জন্য আমি আমাদের প্রধান অংশীদার সিআইএকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অভিযানের পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত সবক্ষেত্রেই সিআইএ আমাদের সহযোগিতা করেছে।”
গত বৃহস্পতিবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া জানায়, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন রাইজিং লায়ন’-এ যুক্তরাষ্ট্রের সিআইএ অপারেশনাল সহায়তা দিয়েছে।
মোসাদপ্রধান সিআইএ’র ভূমিকাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়ে বলেছে, “ইরানের যে হুমকি গত কয়েক দশক ধরে আমাদের নিরাপত্তাকে বিপন্ন করে রেখেছিলো, সিআইএ-এর সহায়তায় তা অনেকটাই কাটানো গেছে।”
সে আরও জানায়, ভবিষ্যতেও ইরানের কর্মকা-ের ওপর নজরদারি থাকবে এবং যেকোনো সম্ভাব্য হুমকির ক্ষেত্রে আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র: আরটি, এএফপি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।