সম্মানিত ছাহাবায়ে কিরাম উনাদের নিয়ে কটূক্তি: মৌলভীবাজারে নারী আইনজীবী আটক
মৌলভীবাজার সংবাদদাতা:
অনলাইনে মহাসম্মানিত দ্বিতীয় খলিফা হযরত ফারুক্বে আযম আলাইহিস সালাম এবং অন্যান্য মহাসম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের মহাপবিত্র শান মুবারকে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের দায়ে মৌলভীবাজারে উমায়রা নামে এক নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
গত শনিবার রাত ৮ টার দিকে মৌলভীবাজার শহরের ক্লাব রোডের বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে উমায়রা তার অনলাইন আইডিতে দ্বীন ইসলাম উনার সুমহান ব্যক্তিত্বগণ সম্পর্কে কুরুচিমূলক স্ট্যাটাসসহ ইসলাম এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছে।
গত শনিবার (২৮ জুন) এরকমই তার এক কূরুচিপূর্ণ ভাষার একটি পোস্ট তার নিজের অনলাইন আইডিতে দিলে অনেক দ্বীনদার মানুষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি মুসলমানদের ঈমানী অনুভুতিতে আঘাত হানে। এরই প্রেক্ষিতে জোরালো দাবি ওঠে অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির। মৌলভীবাজার মুসলিম কমিউনিটি, জেলার আলেম-ওলামা, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ ছাত্র-জনতা সোচ্চার হয়ে উঠেন ওইআইনজীবীকে গ্রেফতারের বিষয়ে। অবশেষে উময়ারাকে পুলিশ আটক করে মডেল থানা হেফাজতে নিয়ে আসে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।