কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও ছাত্র আছে, শিক্ষক নেই -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও পড়ার মতো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, আবার কোথাও প্রচুর শিক্ষার্থী থাকলেও পাঠদানের মতো শিক্ষক নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী একথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে উপযুক্ত পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়াই নতুন বিষয় এবং অনার্স কোর্স চালু করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।
শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা কলেজে যাওয়ার পথে একটি কলেজে সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে গিয়ে দেখা যায় একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন শিক্ষার্থী এবং অন্য একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র তিনজন শিক্ষার্থী ক্লাস করছেন।
শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিদিন নতুন বিষয় খুললেও উপযুক্ত হিসাব-নিকাশ ও সুদূরপ্রসারী পরিকল্পনা করছে না, যার ফলে এই অসামঞ্জস্যের সৃষ্টি হয়েছে। দেশে শিক্ষকের বিদ্যমান ঘাটতির বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, এই সংকট ও সীমাবদ্ধতার মধ্য দিয়েই অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের…
ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে -ভূমিমন্ত্রী
রাজশাহী সংবাদদাতা: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।