বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, আমি রাজনৈতিকভাবে মনে করি, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট অনেক বেশি। এটি কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা উচিত। অনেক অর্থনীতিবিদ প্রশ্ন তুলবেন, কিন্তু আমার মতে এটাই যৌক্তিক।
আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির তুলনায় পলিসি রেট কীভাবে কমানো হবে, সে প্রশ্ন তুলতে পারেন। তবে এমন নীতিও গ্রহণ করা সম্ভব। জাপানে মূল্যস্ফীতির তুলনায় পলিসি রেট কম রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রেপো বা পলিসি রেট ব্যবহার করে। এই হার বর্তমানে ৯.৫ শতাংশ।
তিতুমীর জানিয়েছেন, দেশের বিনিয়োগের সুদহার অনেক বেশি। বিনিয়োগের স্বার্থে এটি আরও কমিয়ে আনা প্রয়োজন।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে -ভূমিমন্ত্রী
রাজশাহী সংবাদদাতা: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।