আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বাড়াতে এবং খরচ কমাতে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন। প্রতিটি লেনদেন রিয়েল টাইমে সম্পন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় এলসিসংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন রিয়েল টাইমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা বিচ্ছিন্ন থাকলে ব্যবসার খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তসংযোগ থাকতে হবে।
অনুষ্ঠানে ‘বার্তা’ প্ল্যাটফর্মের কার্যক্রম ও সুবিধা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এত দিন স্থানীয় ও আন্তর্জাতিক এলসির তথ্য আদান-প্রদানে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) ব্যবহার করা হতো। ফলে স্থানীয় এলসির তথ্যও প্রথমে বিদেশে সুইফটের নেটওয়ার্কে যেত, সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছাত। এরপর ব্যাংক সেই তথ্য সরবরাহকারীর কাছে পাঠাত।
এ ব্যবস্থায় প্রতিটি এলসির জন্য গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো, যা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। পাশাপাশি সব তথ্য দেশের ভেতরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সুযোগ ছিল না। কোনো পুরোনো তথ্য প্রয়োজন হলে সুইফটের কাছে আলাদাভাবে আবেদন করে তা সংগ্রহ করতে হতো।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান হবে। এতে কোনো বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাঠানোর প্রয়োজন হবে না। প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের…
ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে -ভূমিমন্ত্রী
রাজশাহী সংবাদদাতা: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।