ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) চিকিৎসা
ইস্তেঞ্জার (প্রস্রাবের) সাথে দেহের ভেতরের বর্জ্যপদার্থ বের হয়। পাশাপাশি অনেক রোগের নীরব বার্তাও প্রদান করতে পারে। ইস্তেঞ্জার (প্রস্রাব) সাথে ফেনা দেখা দেওয়া একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এ ফেনা কখনো কখনো কিডনী রোগের প্রাথমিক লক্ষণ হিসেবেও ধরা হয়।
সাধারণত স্বাভাবিক ইস্তেঞ্জায় অল্প সময়ের জন্য ফেনা দেখা যায়। কিন্তু যদি ফেনা বারবার হয় এবং অনেক্ষণ স্থায়ী এবং বারবার দেখা যায় তা কিডনী রোগের সংকেত হিসেবে ধরা যায়।
সাধারণ কারণ:
দ্রুত বা জোরে ইস্তেঞ্জা বের হলে পানিতে বাতাস মিশে ফেনা তৈরী হয়, যা অল্প সময়েই মিলিয়ে যায়।
দীর্ঘক্ষণ জমে থাকা ইস্তেঞ্জা করার পর সামান্য ফেনা দেখা দিতে পারে।
শরীরে পানির ঘাটতি থাকলে ইস্তেঞ্জা ঘন হয়। ঘন ইস্তেঞ্জা হলে ফেনা দেখা দিতে পারে।
প্রধান রোগজনিত কারণ:
ইস্তেঞ্জায় ফেনার সবচেয়ে বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ কারণ হলো প্রোটিন বের হওয়া। কিডনী রক্ত থেকে বর্জ্য ছেঁকে ইস্তেঞ্জায় বের করে এবং প্রয়োজনীয় প্রোটিন শরীরে রাখে। কোন কারণে কিডনীর ছাঁকনি ক্ষতিগ্রস্থ হলে প্রোটিন ইস্তেঞ্জায় আসে। আর এ প্রোটিনের কারণে ইস্তেঞ্জা ঘন, সাবানের মতো ফেনা তৈরী হয়। যা কিডনী রোগের প্রধান কারণ।
কিডনীর ছাঁকনিতে প্রদাহ হলেও ফেনা তৈরী হয়। কখনো ইস্তেঞ্জার সাথে রক্তপাত হয় এবং শরীর ফুলে যায়।
নেফ্রোটিক সিন্ড্রোম রোগের কারণেও ইস্তেঞ্জায় ফেনা হয়।
ইস্তেঞ্জায় প্রদাহের ফলে ফেনা, দূর্গন্ধময় ইস্তেঞ্জা, জ¦ালা ও জ¦র দেখা দিতে পারে।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনীর ক্ষুদ্র রক্তনালী নষ্ট করে। শুরুতে লক্ষণ হিসেবে ইস্তেঞ্জায় ফেনা ও প্রোটিন দেখা দেয়। আমাদের দেশে কিডনী বিকলের প্রধান কারণ হিসেবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে ধরা হয়।
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ নীরবে কিডনীর রক্তনালীকে ক্ষতিগ্রস্থ করে। এতে কিডনীর ছাঁকন ক্ষমতা কমে যায়। ইস্তেঞ্জায় প্রোটিন বের হয় এবং ফেনা দেখা দেয়।
পুরুষদের ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বীর্যজনিত সমস্যা কারণে ইস্তেঞ্জায় ফেনা দেখা দেয়।
কখন ঝুঁকিপূর্ণ?
ইস্তেঞ্জায় প্রতিদিন ফেনা হয়, সাদা, ঘন ও দীর্ঘস্থায়ী হয়। চোখ, মুখ, পা ফুলে যাওয়া, ইস্তেঞ্জার পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি। খাবারে অরুচি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি।
রোগ নির্ণয়:
ইস্তেঞ্জার আরই টেষ্ট, প্রোটিন, অ্যালবুমিন, সিরাম ক্রিয়েটিনিন, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও।
ইজিএফআর, রক্তচাপ মাপা, রক্তে শর্করা পরীক্ষা, ইউরিন এসিআর।
করণীয়:
পর্যাপ্ত পানি পান করা, অতিরিক্ত লবণ ও চিনি খাওয়া কমানো, ধুমপান ও মদ্যপান ত্যাগ করা, নিয়মিত ব্যয়াম করা
ইস্তেঞ্জা দীর্ঘক্ষণ চেপে না রাখা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত চিকিৎসা করানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোমর ব্যথা উপশমে ফিজিওথেরাপি
২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফুড পয়জনিং হলে কি করবেন ?
১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাত-পায়ে জ্বালাপোড়া করার কারণ কি
১৩ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিডনিতে পাথর কেন হয়
০৬ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাঁটু ব্যথায় কি কি করবেন?
৩০ জুলাই, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খাদ্যের কাজ ও উপাদান (১)
০৩ জুলাই, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নার্সিং পেশায় নারীদের বেহায়াপনা পোশাক মুসলিম রোগীদের কাম্য নয়
২৪ মে, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












