হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চিকিৎসা
এ কারণেই গবেষকরা অ্যাথেরোস্ক্লেরোসিসের এমন কিছু সতর্কসংকেত খুঁজছে, যা চিকিৎসকদের রোগটি আরও আগেভাগে শনাক্ত করতে সাহায্য করতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় জ্যানথেলাসমা নামক একটি শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া হয়েছে।
জ্যানথেলাসমা হলো- চোখের পাতার উপর বা তার চারপাশে ত্বকের নিচে জমে থাকা নরম, হলুদাভ চর্বি বা কোলেস্টেরলের আস্তরণ। এ অবস্থায় চোখের চারপাশে হলুদ রঙের দাগ বা ফোলা অংশ দেখা যায়।
রক্তের রোগপ্রতিরোধী কোষ ম্যাক্রোফেজ (সধপৎড়ঢ়যধমব) যখন অতিরিক্ত কোলেস্টেরল ও অন্যান্য চর্বিতে ভরে যায়, তখন এসব দাগ ও ফোলা অংশ তৈরি হয়। জ্যানথেলাসমার সঙ্গে অনেক সময়, যদিও সব ক্ষেত্রে নয়, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকার সম্পর্কও দেখা যায়। অ্যাথেরোসক্লেরোসিসেও চর্বির দলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ধারণা করে, এই দুই অবস্থার মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে।
স্ট্যানফোর্ডের চক্ষুবিজ্ঞান গবেষকরা তাদের প্রকাশিত গবেষণাপত্রে লিখেছে, ‘কয়েকটি গবেষণায় জ্যানথেলাসমার সঙ্গে হৃদ্যন্ত্র ও রক্তনালির বিভিন্ন ঘটনার বাড়তি ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।
গবেষণায় জ্যানথেলাসমায় আক্রান্ত ১৭ হাজার ৯২৫ জনের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের সঙ্গে একই সংখ্যক আরেক দল মানুষকে তুলনা করা হয়। এই দলের মানুষদের ছিল প্রেসবায়োপিয়া, অর্থাৎ এমন একটি চোখের সমস্যা যার কারণে দূরের জিনিস দেখতে সমস্যা হয় বা দূরদৃষ্টির সমস্যা তৈরি হয়।
এই দলের মানুষদের বেছে নেওয়ার কারণ ছিল, তাদেরও চোখ পরীক্ষা করাতে হয়েছে। ফলে গবেষকরা নিশ্চিত হতে পেরেছে, তাদের জ্যানথেলাসমা নেই।
রক্তে চর্বির মাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকুক বা না থাকুক, জ্যানথেলাসমা থাকা মানুষের মধ্যে এসব হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের রক্তনালিসংক্রান্ত ঘটনার হার প্রায় একই রকম ছিল। এর অর্থ হলো, রক্তে অতিরিক্ত চর্বি বা লিপিডের মাত্রাই হয়তো এই বাড়তি ঝুঁকির একমাত্র কারণ নয়। জ্যানথেলাসমার বৈশিষ্ট্য হলো চোখের চারপাশে ফ্যাকাশে ও ফোলা হলুদ দাগ।
সাধারণভাবে এসব দাগকে নিজেরা ক্ষতিকর হিসেবে দেখা হয় না। তবে নতুন গবেষণার ফল আরও প্রমাণ দিচ্ছে, এসব দাগ শরীরের অন্য কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে এবং ভবিষ্যতে হৃদ্যন্ত্র ও রক্তনালিসংক্রান্ত সমস্যার ঝুঁকিরও সংকেত দিতে পারে।
তবে চোখের পাতার এই হলুদ দাগ নিজেই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটায়, এমন কোনো প্রমাণ গবেষণায় দেওয়া হয়নি। বরং গবেষকরা মনে করছে, ভবিষ্যতে জ্যানথেলাসমা থাকা ব্যক্তিদের শরীরে হৃদ্যন্ত্রের কোনো প্রাথমিক সমস্যা আছে কি না, তা পরীক্ষা করা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলঝেইমার রোগ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












