কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা হাসপাতালে চিকিৎসাধীন
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে ফেরার পর সে ফের মাদকাসক্ত হয়ে পড়ে।
এরই জেরে গত রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে ফিরিয়ে নিতে তার বাড়িতে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে শোভন ঘরের ভেতরে হঠাৎ ছুরি দিয়ে তার মা পারুল বেগমকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে বাবা সরদার আলী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় শোভন। পরে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেলেও তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে পার্শ্ববর্তী আরাজী পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।