অর্থপাচার ঠেকাতে ব্যর্থতার অভিযোগ, মার্কিন ব্যাংককে প্রায় ১৫ হাজার কোটি টাকা জরিমানা
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অর্থপাচার ঠেকাতে ব্যর্থতা এবং বিভিন্ন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার বেশি (প্রায় ১৫ হাজার কোটি টাঁকা) জরিমানা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘোষিত এই শাস্তিমূলক পদক্ষেপকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ইতিহাসে তৃতীয় বৃহত্তম অর্থদণ্ড বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘এই আকারের একটি ব্যাংক যখন অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞা পালনে ব্যর্থ হয়, তখন তার পরিণতি শুধু ব্যাংক পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। এতে সমগ্র মার্কিন আর্থিক ব্যবস্থা গুরুতর ঝুঁকিতে পড়ে। এই পদক্ষেপের মাধ্যম আমরা বার্তা দিতে চেয়েছি যে, দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোও আইনের ঊর্ধ্বে নয়।’
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনে ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) জানিয়েছে, চীনের অর্থপাচারকারী চক্র এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে অবৈধ অর্থপ্রবাহসহ জাতীয় নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় ব্যাংকটিকে ১২১ কোটি ডলার জরিমানা করা হয়েছে।
ফিনসেনের অনুসন্ধানে দেখা যায়, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, তথ্য প্রদান এবং গ্রাহক সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাইকরণের প্রক্রিয়ায় গুরুতর ঘাটতি ছিল ব্যাংকটির। এমনকি বিবৃতিতে বলা হয়, ‘ব্যাংকটি স্বপ্রণোদিতভাবে অপরাধ শনাক্তকরণ ও রিপোর্ট করার দায়িত্ব তৃতীয় পক্ষের ওপর ছেড়ে দিয়েছিল। ব্যাংক অব আমেরিকা ফিনসেনের কাছে সময়মতো ৫০০ কোটি ডলারেরও বেশি পরিমাণের সন্দেহজনক লেনদেনের তথ্য জমা দিতেও ব্যর্থ হয়েছে।’
অন্যদিকে, অর্থপাচার ঠেকাতে ত্রুটিপূর্ণ ও অকার্যকর প্রক্রিয়ায় জন্য ব্যাংক অব আমেরিকাকে ৭৫ কোটি ডলার জরিমানা করেছে মার্কিন অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি)। তবে ফিনসেনের ১২০ কোটি ডলার জরিমানার সঙ্গে ওসিসির এই জরিমানার অর্থ সামঞ্জস্য করা হয়েছে।
এ ছাড়া ইরান, রাশিয়া, মাদক ও বৈশ্বিক সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণের ভিত্তিতে অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফএসি) ব্যাংকটির সঙ্গে ১ কোটি ১৬ লাখ ডলারের একটি সমঝোতা চুক্তি ঘোষণা করেছে।
এদিকে বিভিন্ন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন লঙ্ঘনের ৪৭৫টি অভিযোগ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত হয়েছে ব্যাংক অব আমেরিকা। একই সঙ্গে কর্মীদের প্রশিক্ষণ, পরীক্ষা ও নিরীক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতে ওফএসি’র সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে পূর্ণাঙ্গ নিয়ম মেনে চলার অঙ্গীকার করেছে তারা।
ব্যাংক অব আমেরিকার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আর্থিক অপরাধ প্রতিরোধ সংক্রান্ত নিয়ম মেনে চলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে পরিচালনা করা আমাদের দায়িত্ব। আর্থিক অপরাধ মোকাবিলায় আমরা প্রযুক্তির পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছি এবং হাজার হাজার কর্মী নিয়োজিত রেখেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার তাগিদ মাভাবিপ্রবি উপাচার্যের
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমান চলাচলে বিঘ্ন, সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১০ মামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা হাসপাতালে চিকিৎসাধীন
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানকে ঠেকাতে কঠোর পদক্ষেপ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












