ব্যায়ামে স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি মনও থাকে প্রফুল্ল। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা ব্যায়াম করে, তাদের মস্তিষ্কের আকারও অন্যদের চেয়ে বড় হয়। ব্যায়াম করলে মস্তিষ্কের যে অংশ স্মৃতিশক্তি ও শেখার কাজ করে, সেই অংশের কর্মক্ষমতাও বাড়ে।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং প্যাসিফিক নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটের ব্রেইন হেলথ সেন্টারের একদল গবেষক। চলতি সপ্তাহে জার্নাল অব আলঝেইমার ডিজিজে এক্সারসাইজ-রিলেটেড ফিজিক্যাল অ্যাকটিভিটি রিলেটেড টু ব্রেইন নামে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা ১০ হাজার ১২৫ জন বাকি অংশ পড়ুন...
মাথাব্যথা হলে অনেকে চা অথবা কফি পান করেন। কারও ক্ষেত্রে এতে দ্রুত স্বস্তিও মেলে। তবে চা-কফি কি সত্যিই মাথাব্যথা কমাতে পারে? কিছু ক্ষেত্রে এতে সাময়িকভাবে আরাম পাওয়া যায়। বিশেষ করে মাইগ্রেনের মতো কিছু ধরনের মাথাব্যথায় ক্যাফেইন উপকারী হতে পারে।
মূলত: চা ও কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কের রক্তনালিতে প্রভাব ফেলে। এ ছাড়া কিছু ব্যথানাশক ওষুধের কার্যকারিতাও বাড়াতে পারে। এ কারণে মাথাব্যথা শুরু হওয়ার পর পরিমিত পরিমাণে চা বা কফি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।
চায়ে ক্যাফেইনের পাশাপাশি বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান শর বাকি অংশ পড়ুন...
কোথাও মরদেহ উদ্ধারের খবর পেলেই ডাক পড়ে তার। পুলিশের ফোন পেয়ে পুরোনো ভ্যানটি নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। কিছুক্ষণ পর সেই ভ্যানেই ওঠে নিথর একটি দেহ। জীবিত মানুষের ভিড় পেরিয়ে ভ্যানটি চলে যায় মর্গের দিকে। কখনো আবার মর্গ থেকে স্বজনদের বাড়ি, কখনো পরিচয়হীন কোনো মরদেহের শেষ ঠিকানা কবরস্থান।
এভাবেই প্রায় তিন দশক ধরে মানুষের শেষযাত্রার নীরব সঙ্গী হয়ে আছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মিজানুর রহমান।
গত প্রায় ৩০ বছরে আনুমানিক দুই হাজার মরদেহ বহন করেছেন তিনি। মৃতদেহ বহন করেই শুধু জীবিকা নির্বাহ করেন না, পাশাপাশি জীবিত য বাকি অংশ পড়ুন...
মেয়ের বিয়েতে আনন্দের কোনো কমতি ছিলো না। আলোঝলমলে চারপাশ আর স্বজনদের কোলাহল; সব মিলিয়ে এক মায়ের জীবন যেন পূর্ণতায় ভরে উঠেছিলো। কিন্তু এই সীমাহীন আনন্দই যে এক মূহূর্তে হৃদরোগের ছদ্মবেশে নেমে আসবে, তা কে জানতো! ঠিক এমনই এক বিরল ঘটনা ঘটেছে কাতারে।
মেয়ের বিয়ের চরম আনন্দের পর হৃদরোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ৬৫ বছর বয়সী এক নারী। প্রাথমিকভাবে একে স্বাভাবিক হার্ট অ্যাটাক মনে হলেও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাজ্জব বনে যান। তারা জানান, কোনো ধমনী ব্লক হয়ে নয় বরং উপচে পড়া খুশির চোটে সাময়িকভাবে বিকল হয়ে পড়েছিলো তার হৃদযন্ত্র। বাকি অংশ পড়ুন...
মহাকাশে এমন এক নতুন ধরনের মহাজাগতিক বস্তুর সন্ধান মিলেছে, যা মানুষ আগে কখনো দেখেনি। বিজ্ঞানীরা এই বস্তুর নাম দিয়েছে ‘ব্ল্যাক হোল স্টার’। এটি মূলত একটি বিশাল হাইড্রোজেন মেঘ, যার ঠিক কেন্দ্রে রয়েছে একটি ব্ল্যাক হোল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে দেখা রহস্যময় লাল বিন্দুগুলোর পেছনের কারণ বুঝতে এই আবিষ্কার সাহায্য করবে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জ্যোতির্বিজ্ঞানীরা এই বস্তুটি আবিষ্কার করেছে। ‘এমওএম-বিএইচ-১’ নামের এই বস্তুটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের বহু বছর পরের মহাকাশে শনাক্ত হয়েছে।
গবেষকরা জানিয়েছে, এট বাকি অংশ পড়ুন...












