বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘুমের আগে ফোন ব্যবহার, নীরবে বাড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, রাত ১:০৭ আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, দুপুর ২:৪০
ঘুমের আগে ফোন ব্যবহার, নীরবে বাড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকি

রাতে অন্ধকার ঘরে শুয়ে ফোনের আলোয় সময় কাটানো- এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। স্মার্টফোন ব্যবহারের আসক্তি বা মনোযোগ হারানো নিঃসন্দেহে আমাদের জীবনের ক্ষতিকর একটি দিক।
কখন ফোন ব্যবহার করছি, কতক্ষণ ব্যবহার করছি, স্ক্রিন থেকে কি ধরনের আলো নির্গত হচ্ছে এবং সেই কনটেন্টের সঙ্গে আমরা মানসিকভাবে কতটা জড়িয়ে পড়ছি- সব কিছুই আমাদের ঘুম ও স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই, জেনে নিন ঘুমানোর আগে ফোন ব্যবহার কেন বন্ধ করবেন?
(১) মস্তিষ্কের ‘নাইট শিফট’ ব্যাহত হয়:
স্মার্টফোনের নীল আলো দিনের আলোর মতো আচরণ করে এবং মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়। এই হরমোনই মস্তিষ্ককে ঘুমের সংকেত দেয়।
গবেষণায় দেখা গেছে, ঘুমানোর ঠিক আগে স্ক্রিন দেখলে ঘুম আসতে দেরি হয়।
(২) প্রকৃত ঘুমের সময় কমে যায়:
১ লাখ ২২ হাজারের বেশি প্রাপ্তবয়স্ককে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, ঘুমের আগে স্ক্রিন ব্যবহার করলে ঘুমের সময় ও মান দুটোই কমে যায়। গড়ে প্রতিদিন প্রায় ৮ মিনিট কম ঘুম হয়। শুনতে কম মনে হলেও, দীর্ঘদিন ধরে এটি বড় ধরনের ঘুমের ঘাটতিতে রূপ নিতে পারে।
(৩) অনিদ্রার ঝুঁকি বেড়ে যায়:
একটি গবেষণায় দেখা গেছে, বিছানায় শুয়ে অতিরিক্ত এক ঘণ্টা স্ক্রিন ব্যবহার করলে অনিদ্রার লক্ষণ প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এবং ঘুমের সময় প্রায় ২৪ মিনিট কমে যায়। এটি শরীরের স্বাভাবিক ঘুম নিয়ন্ত্রণব্যবস্থাকে ব্যাহত করে।
(৪) রাতের ফোন ব্যবহার ঘুম ভেঙে দেয়:
অনেকে মাঝরাতে ঘুম ভেঙে ফোন ধরেন। গবেষণায় দেখা যায়, এতে ঘুমের ধারাবাহিকতা নষ্ট হয় এবং বারবার ঘুম ভেঙে যায়। এমনকি অল্প সময়ের জেগে ওঠাও গভীর ও পুনরুদ্ধারমূলক ঘুমের ক্ষতি করে।
(৫) মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে:
খারাপ ঘুম মানসিক চাপ, উদ্বেগ ও বিষণœতা বাড়াতে পারে। আবার এই মানসিক চাপই রাত জেগে আরো বেশি ফোন ব্যবহারে প্ররোচিত করে। এভাবে একটি ক্ষতিকর চক্র তৈরি হয়।
(৬) উদ্বেগ ও আবেগগত অস্থিরতা বাড়ে:
ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে অস্থিরতা, অতিরিক্ত দুশ্চিন্তা, বিরক্তি ও মানসিক অস্বস্তির সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। রাতের বেলা সোশ্যাল মিডিয়া বা খবরের আপডেট মানসিক উত্তেজনা বাড়িয়ে দেয়।
(৭) শরীর পুরোপুরি বিশ্রাম নিতে পারে না:
ঘুম ও ফোন ব্যবহারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাতে ফোন ব্যবহার করলে হার্ট রেট বেশি থাকে এবং ঘুমের সময় জেগে থাকার পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ শরীর বিশ্রামের অবস্থায় যেতে পারে না।
(৮) ওজন ও বিপাকীয় স্বাস্থ্যে প্রভাব পড়ে:
ঘুমের ব্যাঘাত ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন ও গ্লুকোজ বিপাকে প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদে খারাপ ঘুম উচ্চ বিএমআই, ওজন বৃদ্ধি ও মেটাবলিক রোগের ঝুঁকি বাড়াতে পারে।
(৯) চিন্তাশক্তি ও কর্মক্ষমতা কমে যায়:
দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায়। দিনের বেলায় ঝিমুনি, খিটখিটে মেজাজ ও কাজের উৎপাদনশীলতা কমে যায়।
ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে ফোন দূরে রাখা শুধু শৃঙ্খলার বিষয় নয়; এটি আপনার ঘুম, মানসিক স্বাস্থ্য ও বিপাকীয় সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার, রাতে ‘ডু নট ডিস্টার্ব’ চালু করা এবং নির্দিষ্ট সময়ের পর ফোন হাতের নাগালের বাইরে রাখা-এসব অভ্যাস সুস্থ জীবনযাপনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৮ ঘণ্টা আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৪ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৬ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬