৫০ বছর পর মানুষকে চাঁদে নিতে সবচেয়ে শক্তিশালী রকেট প্রস্তুত
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো নভোচারীদের নিয়ে চাঁদের চারপাশে ঘুরে আসার অভিযানের প্রস্তুতি শুরু করেছে নাসা। এ লক্ষ্যে আগামী শনিবার সংস্থাটি তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট জনসমক্ষে উন্মোচন করতে যাচ্ছে।
৩২২ ফুট (৯৮ মিটার) দীর্ঘ ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) নামের এই রকেটের মাথায় যুক্ত থাকবে ওরিয়ন ক্যাপসুল। মনুষ্যবাহী চন্দ্রাভিযানের আগে এটি ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে ধীরে ধীরে চার মাইল (৬ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাডে নিয়ে যাওয়া হবে।
ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি আর্টেমিস ২ অভিযানের উৎক্ষেপণ পরিকল্পনা করা হয়েছে। এই অভিযানে নভোচারীরা প্রায় ৬ লাখ ৮৫ হাজার মাইল পথ পাড়ি দিয়ে চাঁদের চারপাশে ঘুরবে এবং প্রায় ১০ দিন পর প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। এটি হবে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেটের দ্বিতীয় পরীক্ষামূলক এবং নভোচারীদের নিয়ে প্রথম উড্ডয়ন।
চার সদস্যের এই দল ওরিয়ন ক্যাপসুলে অবস্থান করে জীবনরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করবে এবং ডকিং বা মহাকাশযানের সঙ্গে সংযোগ স্থাপনের মহড়া দেবে।
এই অভিযানে নভোচারীরা চাঁদে অবতরণ করবে না কিংবা চাঁদের কক্ষপথে প্রবেশ করবে না, বরং ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ মিশনের পর তারাই প্রথম মানুষ হিসেবে চাঁদের চারপাশে ঘুরবে। ২০২২ সালে মনুষ্যবিহীন পরীক্ষার পর এই মিশনটিকে আর্টেমিস ৩-এর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য আগামী বছর নাগাদ চাঁদের দক্ষিণ মেরুর কাছে নভোচারীদের অবতরণ করানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












