আগামী ১২ আগস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলের কিছু স্থানে সূর্য পুরোপুরি ঢেকে যাবে। বিশ্বের বহু অঞ্চলে আবার আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি আড়াল করে দেয়। তখন চাঁদের ছায়ার কেন্দ্রীয় অংশে অবস্থানকারীরা কিছু সময়ের জন্য সূর্যকে সম্পূর্ণ ঢেকে যেতে দেখেন।
নাসার তথ্য অনুযায়ী, ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণের পথ উত্তর আটলান্ট বাকি অংশ পড়ুন...
মাঝরাতের ক্ষুধা মেটাতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে পেস্তা বাদাম হতে পারে একটি আদর্শ বিকল্প। সুস্বাদু এই বাদাম শুধু ক্ষুধা মেটায় না, বরং শরীরে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে। একই সঙ্গে এটি ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে।
জেনে নিন কেন পেস্তা বাদাম খাবেন-
প্রোটিনে ভরপুর পেস্তা:
পেস্তা বাদাম প্রোটিনের একটি ভালো উৎস। প্রায় ২৮ গ্রাম পেস্তায় থাকে প্রায় ৬ গ্রাম প্রোটিন। এছাড়া এতে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা শরীরের নানা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েকটি পেস্তা খ বাকি অংশ পড়ুন...
পারস্যের কার্পেটকে সাধারণত ঐতিহ্য, কারুশিল্প, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। যদিও এসব বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এগুলো পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না কেন এই কার্পেটগুলো আজও মানুষের হৃদয়ে সাড়া জাগায়, বিশেষ করে এমন এক বৈশ্বিক সমসাময়িক দর্শকের কাছে, যারা কালজয়ী শিল্পের প্রতি ক্রমেই বেশি আকৃষ্ট হচ্ছে।
হাতে বোনা পারস্যের কার্পেটকে বিশেষ করে তোলে শুধু এটি তৈরিতে দীর্ঘ সময় লাগার কারণে নয়; বরং সময় নিজেই এর গঠনপ্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। শিল্পোৎপাদিত পণ্যের বিপরীতে, কার্ বাকি অংশ পড়ুন...
প্রচ- গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে এবং পানিশূন্যতা দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় পানীয় অংশসমৃদ্ধ ফল রাখা অত্যন্ত জরুরি। এসব ফল শুধু পানির ঘাটতি মেটায় না, বরং প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও জারণরোধী উপাদান সরবরাহ করে শরীরের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করে। বিশেষ করে তরমুজ, জাম, বাঙ্গি ও তালশাঁস শরীরের পানির অভাব পূরণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।
গরমে প্রশান্তি দিতে বাঙ্গির তুলনা হয় না, যাতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। এই ফলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং প্রচুর আঁশ। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ, ত্বকের উজ্জ্বলতা ব বাকি অংশ পড়ুন...
লোহার তৈরি কোনো বস্তু খোলা আকাশের নিচে বছরের পর বছর থাকলে তাতে মরিচা ধরবে- এটাই স্বাভাবিক। বৃষ্টি, বাতাসের আর্দ্রতা ও অক্সিজেনের সংস্পর্শে এসে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে লোহা। কিন্তু ভারতের রাজধানী দিল্লির কুতুব মিনার চত্বরে মিনারের পাশেই দাঁড়িয়ে থাকা একটি লৌহস্তম্ভ যেন প্রকৃতির এই চিরচেনা নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে শতাব্দীর পর শতাব্দী।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত প্রায় ৭ দশমিক ২ মিটার উঁচু এই লৌহস্তম্ভ প্রায় ১ হাজার ৬০০ বছর ধরে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত দীর্ঘ সময় বাকি অংশ পড়ুন...
ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীর থেকে পুরোপুরিভাবে টিউমার দূর করতে ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন নতুন ধরনের ইনজেকশন আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। এ ইনজেকশনের পরীক্ষামূলক প্রয়োগ থেকে যে ফলাফল পাওয়া গেছে, তাকে নজিরবিহীন বলেছেন চিকিৎসকরা।
১১টি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালের (পরীক্ষামূলক প্রয়োগ) অংশ হিসেবে এই ইনজেকশন এমন রোগীদের দেওয়া হয়, যাদের ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিলো বা আবার ফিরে এসেছিলো। অন্য কোনো চিকিৎসায় যাদের রোগ উপশম হচ্ছিলো না।
অ্যামিভান্টাম্যাব নামের এই ইনজেকশন ক্লিনি বাকি অংশ পড়ুন...
পুষ্টিবিদদের তথ্যমতে, প্রতি ১০০ গ্রাম তালের শাঁসে রয়েছে প্রায় ২৯ কিলোক্যালরি শক্তি, ৯২ শতাংশের বেশি পানীয় অংশ, ৬ দশমিক ৫ গ্রাম শর্করা, খাদ্য আঁশ, ক্যালসিয়াম ও ভিটামিন-সি। ফলে গরমে শরীরকে হাইড্রেট রাখতে এটি কার্যকর ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে ঘাম ও ক্লান্তির কারণে শরীরে যে পানিশূন্যতা তৈরি হয়, তালের শাঁস তা অনেকটাই পূরণ করতে সহায়তা করে। এতে থাকা প্রাকৃতিক জেল জাতীয় উপাদান পেট ভরা অনুভূতি তৈরি করে, যা অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।
এছাড়া তালের শাঁসে থাকা খাদ্য আঁশ হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ বাকি অংশ পড়ুন...
দীর্ঘ একটি সময় ধরে স্বর্ণের মজুতের ওপর ভিত্তি করে দেশের মুদ্রার মান ঠিক করা হতো। বর্তমানে স্বর্ণের মজুতের ওপর মুদ্রার মান ঠিক করা না হলেও একটি দেশের স্বর্ণ আমদানি এবং রফতানির ওপর ভিত্তি করে সেই দেশের অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণ করা হয়।
লোহা, তামা, লেড, অ্যালুমিনিয়ামের মতো এত এত ধাতু থাকতে কেন স্বর্ণকে সবচেয়ে মূল্যবান ধাতু হিসেবে বিবেচনা করা হয়, এটি অনেকেরই প্রশ্ন।
যেখানে অন্যান্য ধাতু সহজেই প্রকৃতিতে পাওয়া যায় এবং নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেখানে একদিকে স্বর্ণ দুষ্প্রাপ্য এবং অন্যদিকে টিকে থাকার ক্ষমতায় সর্বোচ্চ। কয়ে বাকি অংশ পড়ুন...












