প্রবাজপুর শাহী মসজিদ
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন এবং প্রতœতাত্ত্বিক স্থাপনা প্রবাজপুর শাহী জামে মসজিদ। মসজিদটি নির্মিত হয় ১৬৯৩ সালে। শাসক আওরঙ্গজেবের সময় তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এ মসজিদের নামে লাখেরাজে ৫০ বিঘা জমি দান করেন। জনশ্রুতি আছে, জিনেরা জঙ্গল কেটে পরিষ্কার করে রাতারাতি মসজিদটি তৈরি করেছিলো। প্রতœতত্ত্ববিদদের মতে, ১১০৪ হিজরী, ১৬৯৩ সালের ২৪ মে শাসক আওরঙ্গজেব এ এলাকায় তার রক্ষিত মুসলমান সেনাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবাদার প্রবাজ খাঁ’কে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর তিনি এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন।
মসজিদের বহির্ভাগস্থ আয়তাকারের আয়তন ৪৬ ফুট ৯ ইঞ্চি দ্ধ ৩৩ ফুট ৯ ইঞ্চি। সম্মুখ দেয়ালে এবং বারান্দার ও মূল কক্ষের মধ্যবর্তী দেয়ালের প্রতিটিতে তিনটি করে ছয়টিসহ মোট ১০টি দরজা ছিলো। উত্তর ও দক্ষিণ অংশের চারটি দরজার নিম্নভাগ সম্প্রতি ছোট পাতলা প্রাচীর দ্বারা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদের পশ্চিম দিকের দেয়ালে তিনটি অলংকৃত মেহরাব রয়েছে। মাঝখানের মেহরাবটি প্রচলিত প্রথা অনুযায়ী কিছুটা বহির্বর্ধিত এবং পার্শ্ববর্তী দুটি থেকে আকারে বড়। তিনটি মেহরাবের খিলানই বহু ফলিযুক্ত এবং বহু পার্শ্ববিশিষ্ট স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। মেহরাবের বহিঃপ্রান্ত রেখায় ফলির সংযোগস্থলে পতাকা আকারে বড় নকশা রয়েছে। মেহরাবের তিনটিতেই খিলানের কাঠামোর প্রান্তে খাড়া ও লম্বভাবে প্রচলন অনুযায়ী বক্রাকার গুল্মের নকশা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০ হাজার সূর্যের শক্তি ছড়াচ্ছে প্রথম শনাক্ত ব্ল্যাক হোল সিগনাস এক্স-১
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিরিড উল্কাবৃষ্টি: আকাশে ঝলমলে আলোর রেখা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌরজগতেই থাকতে পারে রহস্যময় ‘পঞ্চম বল’
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাকৃতিক কম্পাস ধ্রুবতারা: আকাশে এক ঝলকে খুঁজে নেওয়ার উপায়
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেটা কেবল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ‘মুকুল’ থেকে আম হয় না কেন?
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানুষের আয়ু হতে পারে ২০০ বছর, সূত্র মিললো তিমির প্রোটিনে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো ঘুমের জন্য যা প্রয়োজন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধাস্ত্র : ব্যালিস্টিক মিসাইল কীভাবে কাজ করে
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা অনেকেই জানি না যে, ভাতও একটি সুন্নতী বরকতময় খাবার। আমাদের দেশে পান্তা ভাত একটি ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে গরমের সময়ে অনেকেই খাদ্যতালিকায় এ খাবারকে গুরুত্ব দেন।
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার বিশেষ খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘হাঁস’ সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












