সুগার ও হার্টের যত্নে পান করুন তেজপাতার চা
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
রান্নার স্বাদ বাড়ানোর জন্যই শুধু নয়, স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তেজপাতা। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি বা টাইপ ২ ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদের জন্য তেজপাতা যেন প্রাকৃতিক ওষুধের মতো। পাশাপাশি এটি অন্ত্রের সমস্যা কমাতে ও শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। তবে শুধু রান্নায় তেজপাতা ব্যবহারে এই সুফল পাওয়া সম্ভব নয়; এজন্য তেজপাতার চা নিয়মিত পান করতে হবে।
তেজপাতার চায়ের গুণ:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: নিয়মিত তেজপাতার চা পান করলে শরীরে ইনসুলিনের মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করে। টাইপ ২ ডায়াবেটিসের রোগীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর।
রক্ত পরিশোধন: শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করতে তেজপাতার চা কার্যকর। এটি রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে।
পাচনতন্ত্রের সহায়ক: খাবার হজমে তেজপাতা বিশেষ ভূমিকা রাখে। দ্রুত খাবার ভাঙতে সাহায্য করে, ফলে অন্ত্রের সমস্যায় ভুগছেন এমন মানুষরা নিয়মিত তেজপাতার চা খেতে পারেন।
হার্ট সুস্থ রাখে: তেজপাতায় থাকা ক্যাফেক অ্যাসিড হৃদযন্ত্রকে শক্তিশালী করে। এটি কোলেস্টেরল কমাতে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়ক।
সংক্রমণ প্রতিরোধে সহায়ক: তেজপাতায় অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও মাইক্রোবায়োলজিকাল উপাদান থাকে, যা ক্ষত সারাতে ও সর্দি-কাশির সময়ে আরাম দিতে সাহায্য করে।
তেজপাতার চা বানানোর সহজ পদ্ধতি:
একটি পাত্রে পানি গরম করুন। এতে চারটি তেজপাতা ও সামান্য দারচিনির গুঁড়ো যোগ করুন। প্রায় ৫ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে কাপে নিন এবং ইচ্ছে অনুযায়ী লেবু ও মধু মিশিয়ে পান করুন। নিয়মিত তেজপাতার চা পান করলে শুধু স্বাদই বাড়বে না, বরং শরীরও হবে সুস্থ ও সতেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












