দিন হবে রাতের মতো ঘন অন্ধকার, বিরল ঘটনাটি স্থায়ী হবে ৩৮৩ সেকেন্ড
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বিশ্বজুড়ে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে ২০২৭ সালের ২ আগস্ট। শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ, যখন কিছু জায়গায় দিনে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত অন্ধকার নামবে। এই ঘটনা ২১ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রহণগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে এবং দুপুরের আকাশ রাতের মতো ঘন অন্ধকারে ঢেকে যাবে।
এটি পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর দিয়ে অতিক্রম করবে। মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে শুরু করে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া পর্যন্ত এর পথ বিস্তৃত হবে। বিশেষত মিশরের লাক্সর ও আসওয়ানের আশপাশে পুরো সময়টি সবচেয়ে দীর্ঘ অন্ধকারে ঢেকে যেতে পারে।
এই দীর্ঘ সময়ের কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে এক ‘শতাব্দীর গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ’ বলে মনে করছেন, যা সঠিকভাবে পর্যবেক্ষণ করলে দিনের বেলা অন্ধকারের আকস্মিক দৃশ্য দেখা যাবে। সূর্যগ্রহণের পুরো সময়, অর্থাৎ প্রথম আংশিক থেকে শেষ আংশিক পর্যায়ে, মোটামুটি ২ঘণ্টা ৩০মিনিট থেকে ৩ ঘণ্টাব্যাপী চলবে এবং এর কেন্দ্রস্থলে সবচেয়ে দীর্ঘ সময় অন্ধকার নেমে থাকবে।
এতে সৌদি আরব, উত্তর আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলের মানুষ পুরো বা আংশিকভাবে এই বিরল দৃশ্য দেখতে পারবেন। কিন্তু অনেক দেশ, যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অধিকাংশ স্থানে এটি দৃশ্যমান হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












