কুর্দিরা কারা, কেন কুর্দিরা রাষ্ট্রহীন?
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
কুর্দিরা একটি প্রাচীন জনগোষ্ঠী, যাদের আদি নিবাস ছিলো মেসোপটেমিয়ার সমভূমি ও পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলগুলোতে। বর্তমানে এই অঞ্চলগুলো বিস্তৃত রয়েছে দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর-পশ্চিম ইরান এবং দক্ষিণ-পশ্চিম আর্মেনিয়া জুড়ে। এসব অঞ্চল সম্মিলিতভাবে পরিচিত কুর্দিস্তান নামে।
এর ফলে কুর্দিরা মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে রয়েছে এবং তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই। পাশাপাশি ইউরোপে তাদের একটি বড় প্রবাসী জনগোষ্ঠী রয়েছে- বিশেষ করে জার্মানি, এছাড়াও ফ্রান্স, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে।
বিশ্বজুড়ে কুর্দি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩ থেকে ৪ কোটি। তারা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত। অভিন্ন সংস্কৃতি ও কুর্দি ভাষা তাদের একত্রে যুক্ত করেছে।
কুর্দি ভাষা একটি উত্তর-পশ্চিম ইরানি ভাষা, যার একাধিক উপভাষা রয়েছে এবং অঞ্চলভেদে সেগুলো ভিন্ন। অধিকাংশ ইতিহাসবিদের মতে, কুর্দিরা ইন্দো-ইউরোপীয় জনগোষ্ঠীর ইরানি শাখার অন্তর্ভুক্ত।
ধর্মীয় দিক থেকে অধিকাংশ কুর্দি সুন্নি মুসলমান, তবে তাদের মধ্যে শিয়া, আলেভি, ইয়াজিদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও রয়েছে।
১৫০০ সালের দিকে উসমানীয় সাম্রাজ্য কুর্দি-অধ্যুষিত বেশিরভাগ অঞ্চল দখল করলে কুর্দিরা তাদের ভূখ- হারাতে শুরু করে।
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে স্বাক্ষরিত ট্রিটি অব সেভরেস-এর মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। ওই চুক্তিতে মিত্রশক্তিগুলো একটি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলো, যা কুর্দি জাতীয়তাবাদী আন্দোলনের জন্য বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।
তবে এই চুক্তি কখনো কার্যকর হয়নি। পরবর্তীতে তুরস্ক মিত্রশক্তির সঙ্গে নতুন করে আলোচনা করে এবং ১৯২৩ সালের ট্রিটি অব লসান-এ একটি স্বশাসিত কুর্দি রাষ্ট্র গঠনের ধারণা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়।
এরপর থেকে কুর্দিরা বহুবার নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












