ভাঙ্গা সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টা থেকে কয়েক হাজার মানুষ ভাঙ্গার পুকুরিয়া, মাধুপুর, মনসুরাবাদ, নওপাড়া, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ড ও রেললাইন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে। গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে চারদিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে উভয় পাশে ২০ থেকে ৩০ কিলোমিটার যানজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অতীতের মতোই প্রশাসনে পদায়ন-পদোন্নতিতে পছন্দের ছাপ দেখা যাচ্ছে। এতে প্রশাসনের শীর্ষপদ সচিবসহ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি বা বদলির আদেশ পেয়েও মন্ত্রণালয়ে যোগ দিতে না পারার ঘটনা ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ আব্দুর রহমান তরফদার। তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি হয়েছে গত ২৮ আগস্ট। গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রণালয়ে সচিব পদে যোগদানের খবর মেলেনি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সচিবের ঘর ফাঁকা দেখা গেছে।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উত্তর জনপদের একমাত্র অর্থনৈতিক প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তরা ইপিজেডে শ্রমিক, পুলিশ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু ও ১০ জন আহত হওয়ার ঘটনা বেশিদূর এগোনোর আগেই স্থানীয়ভাবে মিটমাট করা হয়েছে। গত বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগও দিয়েছেন। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। আইন-শৃঙ্খলাও পূর্ণ নিয়ন্ত্রণে বলে জেলা ও পুলিশ কর্তৃপক্ষ এবং ইপিজেড সূত্র জানিয়েছে।
তবে হঠাৎ করে কেন পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো, গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটলো তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকের ধারণা, চিরবৈরি প্রতিবে বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের হত্যাকান্ডের বিচার দাবি করে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন ‘নীলি কটেজ’ নামের তিনতলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় মাসখানেক ঝটিকা মিছিল থেকে কিছুটা বিরত থাকলেও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যপক ঝটিকা মিছিলে অংশগ্রহণ লক্ষ করা গেছে। গত শনিবার রাতেও আচমকা মশাল হাতে রাজধানীর আবদুল্লাহপুর থেকে সুইচগেট এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল নিয়ে বের হতে দেখা গেছে। গত জুমুয়াবারও জুমার নামাজের পরে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের’ ব্যানারে সম্প্রতি সময়ের সবচেয়ে বড় মিছিল বের করা হয়। একইদিন সকালে একই থানা এলাকার জিএমি মোড় থেকে কিছু লোকজন মিছিল করে।
বিভিন্ন গোয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেছ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনুসন্ধানে জানা যায়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটঘাট বেঁধে নামছে জামাত। রাজনীতি ও ভোটের মাঠের বড় শক্তি জাতীয়তাবাদী দলকে (বিএনপি) মোকাবিলায় একটি বড় জোট গঠনের জন্য তৎপর রয়েছে দলটি। জামাতের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, অন্তত ২০টি দলের সমন্বয়ে জোটটি গড়ার জন্য দলগুলোর সঙ্গে কথা হচ্ছে।
জামাতের ওই নেতা বলেন, অন্তর্র্বতী সরকারে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এমন সম্ভাবনা বিবেচনায় রেখে জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংখ্যালঘু হিন্দুরা নিরাপত্তাহীন ও উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠন এখন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে- এমন অপ্রপ্রচারনা দিয়ে গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ বিষয়ক সেমিনারে বক্তারা এসব উস্কানিমূলক বক্তব্য তুলে ধরে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক : নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্রাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ।
দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ভারতীয় সেনাবাহিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য টুকরো টুকরো করে ফেলছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যকে। ঘৃণা, ভয় এবং বিদ্বেষ দিনদিন বেড়েই চলেছে। আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত স্থানীয় জনগণের দীর্ঘদিনের উদ্বেগগুলোকে অস্ত্রে পরিণত করে বাঙালি বংশোদ্ভূত স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি ও উসকে দিচ্ছে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম স্ক্রলে এ নিয়ে একটি নিবন্ধ লিখেছে লেখক ও শিক্ষক হর্ষ মান্দার। মান্দার বলে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বাঙালিভাষী মুসলিমদের বিরুদ্ধে শত্রু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেলা দেড়টার দিকে সড়কের দুইপাশে আড়াআড়ি করে বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এ ঘটনার পর একতা পরিবহনের ৭-৮ টি বাস শিক্ষার্থীরা আটকে দেয়। এর জেরে চালক-শ্রমিকরা সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ করে দিয়েছে।
বিষয়টি নিয়ে চালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতনরা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষী ছিলো সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। সে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্যও দিয়েছে।
তবে ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেয়নি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য জানান।
শেখ হাসিনা ছাড়াও এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
পুলিশের সিগন্যাল দেওয়ার ঘটনায় তিন গাড়ির সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের হাফেজিয়া এলাকার ঢাকামুখী লেনে একটি ট্রাক থানা পুলিশের নির্দেশে হঠাৎ করে থামানো হয়। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহণের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে অপর একটি ট্রাক শ্যামলী পরিবহণের বাসে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনা বাকি অংশ পড়ুন...












