নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি কাতারে চালানো দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতার রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৬১৮টি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন।
ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটার। গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
স্বপন মোল্লা (৫৩) এবার আমন চাষ করছেন ৩ একর জমিতে। প্রবল বর্ষণে তার আমনের বীজতলা বৃষ্টিতে তলিয়ে গিয়েছিলো। নতুন করে আবার বীজতলা তৈরি করেছেন। চারাগুলোও বড় হয়েছে।
কিন্তু চারা রোপণ নিয়ে পড়েছেন বিপাকে। কারণ, শ্রমিক সংকট। ফলে নিজেই ধানের চারা রোপণে নেমে পড়েছেন।
স্বপন মোল্লার বাড়ি বরগুনার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামে।
স্বপন মোল্লা বলেন, আমন রোপণের মৌসুম পার হয়ে যাচ্ছে। এ বছর মজুরি গত বছরের চেয়ে অনেক বেশি। মজুরও পাওয়া যাচ্ছে না। সারা বছর এই একটা ফসলের ওপর ভরসা করতে হয়। শ্রমিক যথাসময় বেশি ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল, যেখানে নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করে প্রধানমন্ত্রী। কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি সেখানকার পরিস্থিতি।
এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেন-জি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের ভাষ্য, আন্দোলনটি ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।
চিকিৎসকরা বলছেন, মানবদেহের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য বিভিন্ন ভিটামিন অপরিহার্য। বিশেষ করে ভিটামিন ‘ডি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর সবচেয়ে ভয়ংকর দিক প্লাজমা লিকেজ বা শরীর থেকে প্লাজমা বেরিয়ে যাওয়া। শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে এ ঝুঁকি আরও বাড়ে এবং দেখা দেয় শক সিনড্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ফারাক্কা ব্যারেজের কারণে অন্তত ২০টি নদী নিশ্চিহ্ন হয়ে গেছে। যৌথ নদী কমিশনে চিঠি দিয়েও ভারত থেকে কোনো সাড়া পাওয়া যায় না।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সমাজ চিন্তা ফোরাম কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক আইন দুর্বল হওয়ায় ছোট দেশগুলো ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের স্পার নির্মাণের ফলে বাংলাদেশের নদীতে তীব্র স্রোত তৈরি হয়ে বাঁধ ভেঙে যায়, আর নতুন বাঁধ দিতে গেলেই বিএসএফ বাধা দেয়।
সভা বাকি অংশ পড়ুন...
আমাদের মাতৃভূমিতে দ্বীন ইসলাম বিরোধী বিদেশী সাম্রাজ্যবাদীদের দালালেরা দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষের ঈমানী অনুভূতিতে বিভিন্ন কৌশলে আঘাত করে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছে, জনগণের মৌলিক অধিকার ক্ষ্ণুœ হচ্ছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিঘিœত হচ্ছে ও দ্বীন ইসলামের উপর আঘাত আসছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মালিবাগ মোড়ে এক সমাবেশে বক্তারা এ কথাগুলো বলেন। ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার আয়োজিত এই সমাবেশে বক্তারা ১৭টি দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
১. মুসলমানদের প্রাণের চেয়ে প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের পণ্যের ঘোষণাপত্রে উল্লেখিত এইচএস কোড ও কায়িক পরীক্ষায় কাস্টমস কর্তৃক নিরূপিত এইচএস কোডের মধ্যে ভিন্নতা থাকায় পণ্য খালাস প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় রপ্তানি আদেশ অনুযায়ী জাহাজীকরণ ব্যাহত হচ্ছিল।
রপ্তানি বাণিজ্যের স্বার্থে এ ধরনের জটিলতা নিরসনে (মঙ্গলবার) একটি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নির্দেশনা অনুসারে, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের ঘোষণা দাখি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে অস্ত্র থাকার খবর পায় র্যাব-১। পরে অস্ত্র উদ্ধার ও অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করতে অভিযানে নেমে জনতার প্রতিরোধের মুখে পড়েন র্যাব সদস্যরা। অন্তত ২ ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
গত রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, বরমা চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা করেন মোশারফ হোসেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ কথা বলেন। তিনি জানান, কামাল হোসেনকে গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি আগের চেয়ে ভালো আছেন।
কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সাধারণ সম্পাদক মিজান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, অন্তর্র্বতী সরকারের সময়ে হত্যার সংখ্যা বেড়েছে বলে প্রতীয়মান হলেও এর পেছনের মূল কারণ নতুন করে অপরাধ বৃদ্ধি নয়, বরং দীর্ঘদিন দমনকৃত ও রেকর্ডবিহীন থাকা বহু হত্যা মামলা পুনঃনথিভুক্ত হওয়ায় এ চিত্র তৈরি হয়েছে।
অপরদিকে দাঙ্গা, চুরি ও ডাকাতির মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, গত ১৩ মাসে অন্তত এক হাজার ১৩০টি হত্যার মামলা নথিভুক্ত হয়েছে। এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গঙ্গা নদীর চুক্তি নবায়নের লক্ষ্যে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা যোগ দেবে।
সূত্র জানায়, ঢাকার পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নয়াদিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন। বৈঠকে মূল আলোচনা হবে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন।
বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে প্রতি বছর দুবার করে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। সে অনুযায়ী চলতি বছরের মার্চে দুপক্ষের মধ্যে দিল্লিতে যৌথ নদী কমিশ বাকি অংশ পড়ুন...












