ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন:
আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ভাঙ্গা সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টা থেকে কয়েক হাজার মানুষ ভাঙ্গার পুকুরিয়া, মাধুপুর, মনসুরাবাদ, নওপাড়া, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ড ও রেললাইন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে। গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে চারদিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে উভয় পাশে ২০ থেকে ৩০ কিলোমিটার যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর ফলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গার ওপর দিয়ে ঢাকার সাথে ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের নতুন সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে জুমুয়াবার ৯ ঘণ্টা অবরোধের পর প্রশাসনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে প্রশাসনের কাছ থেকে আশ্বাস না পেয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) থেকে লাগাতার অবরোধ শুরু করেছে এলাকাবাসী।
প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় তফসির আলম মিঠু বলেন, আমাদের প্রিয় দুটি ইউনিয়নকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। আমরা এটা কোনোভাবেই মানব না। আমাদের ইউনিয়নগুলোকে ভাঙ্গা আসনের মধ্যেই ফিরিয়ে দিতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)