নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সীমানার পুনর্র্নিধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি। তালিকা চূড়ান্তের পর দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনি এলাকার সীমানায় যে পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব পড়েছে কমপক্ষে ৪৬টি সংসদীয় আসনের ওপর।
গত বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের পর নতুন করে বিক্ষোভ ও অসন্তোষ দেখা যাচ্ছে বাগেরহাট, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায়।
সীমানা পুনর্র্নিধারণ করে ইসি যে গেজেট প্রকাশ করেছে, সেখানে বাগেরহাট থেকে একটি আসন কমানো হয়েছে, একট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৭ কোটি ২১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশী নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে সেপ্টেম্বরের এক সপ্তাহে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়ালো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসসচিব শফিকুল আলম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যেকোনো মূল্যে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ মিশনে এবার সরাসরি যুক্ত হয়েছে ভারত।
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের ওপর চাপ বাড়াতে গত শনিবার দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছে থিংকট্যাংক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণœ করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে জনমত তৈরি করা।
জানা গেছে, সেমিনারে ভারতের স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, এটা আমাদের গণতন্ত্রের শিকড়কে আরো মহিমান্বিত করার এক সুযোগ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের প্রতি তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণ বাকি অংশ পড়ুন...
সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম মহাসম্মানিত, মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ।
আজ কুল কায়িনাতের যিনি নবী ও রসূল, যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
এ দিন খুশী প্রকাশের দিন। মর্যাদার সঙ্গে, মুহব্বতের সঙ্গে, আন্তরিকতার সাথে যিনি এই নিয়ামতপূর্ণ দিন পালন করবেন, তিনি নিশ্চিত মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি অনেক কমেছে। ফলে গরম বেড়েছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এছাড়া সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। গত জুমুয়াবার দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আগামী পাঁচদিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ হতে পারে। গরম থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ঈকশোরকাল থেকেই তিনি মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, যিনি কোনোদিন আমানতের খেয়ানত করেননি, অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবজির বাজারে ক্রেতারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সবার মুখে একটাই কথা, স্বস্তি নেই বাজারে, সবজি কিনতেই পকেট ফাঁকা!
গত তিন মাস ধরে সবজির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে বরবটি, করলা ও কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে শতক অতিক্রম করেছে। অন্যান্য সবজির দামও মূলত ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, প্রতি কেজি পটল ৮০ টাকা, প্রতি কেজি মুলা ৮০ টাকা, প্রতি কজি পেঁপে ৩০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (লম্বা) প্রতি বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
রংপুর নগরীর ধাপ এলাকায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রশান্ত নামের অষ্টম শ্রেণি পাস ওই যুবক অপারেশন থিয়েটারে এক প্রসূতির সিজার করছিলো। পরে বোরকা পরে পালানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। আদালত তাকে তিন মাসের কারাদ- দিয়েছে। একই সঙ্গে হাসপাতালের মালিককে জরিমানা করা হয়েছে।
গত বুধবার (৩রা সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু ও সিভিল সার্জন ডা. শাহীন সুলতানার নেত বাকি অংশ পড়ুন...












